হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, বিয়ের সানাই বাজলো বলে, বাড়িতে বিয়ে লাগতে চলেছে। ইতিমধ্যেই, টলিউডে চলছে বিয়ের মরসুম। বছর পরতে না পরতেই চারিদিকে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। এর মধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে আগামী মাসে হতে চলেছে শ্বেতা-রুবেলের (Rubel Das) বিয়ে।
শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস টলিউডের ছোটো পর্দার অন্যতম পরিচিত মুখ। গত বছরের ডিসেম্বরে আগে থেকেই সেরে রেখেছে বাগদান পর্ব। দুই পরিবারকে সাক্ষী রেখে ঘরোয়াভাবে হয়েছে এই দুই তারকার আশীর্বাদ। বিনোদন জগতে এই জুটি অত্যন্ত চর্চিত জুটি। শোনা যায়, একসঙ্গে অভিনয় করতে গিয়েই তাঁদের সম্পর্ক শুরু হয়।

বর্তমানে, অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে এবং অভিনেত্রীকে দেখা যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। এর মধ্যে অভিনেতা রুবেলকে দেখা যাচ্ছে, এক সাক্ষাৎকারে বলতে শোনা যাচ্ছে, তাঁরা নিজেদের কাজে দুজনেই ব্যস্ত তার মধ্যে থেকেও তোড়জোড় চলছে তুঙ্গে।
সাক্ষাৎকারে বিয়ের কেনাকাটার কথা জিজ্ঞাসা করতে ই রুবেল বলেন, অনেকটাই কেনাকাটা হয়ে গিয়েছে কিন্তু তাও কিছু বাকি রয়েছে। ব্যাচেলর লাইফ থেকে ফ্যামিলি লাইফের দিকে এগোনোর অভিজ্ঞতা নিয়ে জিজ্ঞাসা করাতে বলে, “নিজেকে বিশেষ করে কিছু বদলানোর চেষ্টা করিনি, আমরা দুজনেই না। কারণ, আমরা একে অপরের দুজনের জিনিসই খুব পছন্দ করি”। এস এ হাসব্যান্ড যে যে রেস্পন্সিবিলিটিসগুলো আসা দরকার সেগুলো যা যা স্পন্টেনিয়াসলি আসবে সেটাই করে যাবো”।
আরও পড়ুনঃ অভাবের তাড়নায় এসি সারিয়ে সংসার চালাতেন ইরফান! কেমন ছিল তার জীবন সংগ্রাম?
রুবেলের কথায়, বিয়েতে বিশ্বাস বোঝাপড়া সবকিছুই থাকা দরকার একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য। একটা সুন্দর সম্পর্কের জন্য যা যা দরকার যা যা দরকার তাই করার চেষ্টা করব। অভিনেতা বললেন, শত কাজের মাঝেও বিয়েটা যাতে ভালোভাবে সাফল্যের সঙ্গী হয় সেটারই চেষ্টা করে যাচ্ছে। সম্পর্কের মধ্যে বন্ধুত্বতা থাকলেই বাকি সবগুলো জিনিস গুছিয়ে হয়ে যায়। এই জুটির বিয়ে নিয়ে যথেষ্ট আগ্রহী হয়ে রয়েছে অনুরাগীরা। এখন, শুধু অপেক্ষা জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হওয়ার।





