স্টার জলসার জনপ্রিয় অভিনেতা প্রকাশ্যে আনলেন তার প্রেমিকার পরিচয়! সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি প্রকাশ পেতেই আনন্দে উৎসাহিত ভক্তরা

দেখতে দেখতে টলিউডে এক দশক পার। অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। আপাতত সকলে তাঁকে চিনছেন আদি বলে। সৌজন্য়ে ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। অরিন্দম রায়ের ভাইয়ের চরিত্রে নতুন করে দর্শকদের পছন্দের তালিকায় জায়াগা করে নিয়েছেন অভিনেতা ঋজু বিশ্বাস। আগাগোড়াই বেছে কাজ করেন ঋজু। চরিত্র মনের মতো হলে তবেই রাজি হন অভিনেতা। তিনি বললেন, “‘বউ কথা কও’-এর পর আমার কাছে অনেক কাজের প্রস্তাব এসেছিল। কিন্তু ছ’থেকে আট মাস আমি কোনও কাজ করিনি। তারপর ‘তোমায় আমায় মিলে’ করেছিলাম। দুটো চরিত্র একেবারে অন্য় রকম। এক জন যতটা শহুরে ছিল অন্য় জন ছিল ততটাই সাদামাঠা।”

‘গোধূলি আলাপ’-এর সুবাদে ঋজুর অনুরাগী সংখ্য়া ক্রমবর্ধমান। বর্তমানে তাঁর মহিলা অনুরাগীর সংখ্য়াও নেহাত কম নয়। খানিক হেসে অভিনেতা বলেন, “পর্দায় আমি যাকে ভালোবাসি, তাকে কখনওই পাই না। এটাই আগাগোড়া হয়ে এসেছে। কিন্তু কাকিমা-বৌদিরা আমাকে খুব ভালোবাসেন। কে জানে তাঁরা হয়তো আমাকে তাঁদের ছেলের মতন দেখেন “।

‘বউ কথা কও’, ‘তোমায় আমায় মিলে’, ‘মিলন তিথি’র মতো একাধিক ধারাবাহিকে মুখ্য় চরিত্রে দেখা গিয়েছে ঋজুকে। তারপরেও পার্শ্ব চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত। টাইপকাস্ট হওয়ার ভয় থাকে না? ঋজু মনে করেন, বর্তমান সময়ে ছবি বা ধারাবাহিক গুলিতে আলাদা করে নায়ক বা নায়িকা বলে কিছু হয় না। প্রত্য়েকটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “অরিন্দম-নোলকের উপর ফোকাস বেশি থাকতে পারে। কিন্তু আদি যখন পর্দায় আসে, ওকেও গুরুত্ব দেওয়া হয়। কয়েকটা দিন গেলেই গল্প অন্য় মোড় নেবে। তখন সেটা আরও বেশি ভালো ভাবে বোঝা যাবে।”

বর্তমানে টলিউড মডেলদের মধ্যে পরিচিত নাম শর্বরী দাস। হাবরায় বড় হয়ে ওঠা শর্বরী কোনো ইনস্টিটিউট থেকে মডেলিং না শিখেও নিজের একটা জায়গা তৈরি করেছেন। সিরিয়ালে অভিনয় দিয়ে তার অভিনয়ের জার্নি শুরু হয়। শর্বরী জানালেন,’২০১১-১২ তে সিরিয়াল করেছি। ২০১৩-র অক্টোবর পর্যন্ত আমি সিরিয়াল করেছি। আমি তারপর সিরিয়াল ছেড়ে মডেলিং করা শুরু করি। সতী, রাশি ও অগ্নিপরীক্ষা এই তিনটে ধারাবাহিকে আমি অভিনয় করেছি।’ সিরিয়াল ছেড়ে শর্বরী বিনোদনের জগত থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। বর্তমানে তাকে প্রায়শই দেখা যায় ঋজুর সাথে।

বিশেষ বিশেষ দিনে, কোন বিশেষ ইভেন্টে, একসাথে সময় কাটাতে দেখা গিয়েছে রিজু শর্বরীকে। কেনো? সেটা আলাদা করে বলতে লাগে না। বেশ চুটিয়ে প্রেম করছেন ঋজু শর্বরী। আর তাদের এই সম্পর্কের কথা লুকিয়ে রাখেননি ঋজু বা শর্বরী কেউই। সোশ্যাল মিডিয়ায় একাধিক প্লাটফর্মে তাদের বিভিন্ন সময় একসাথে সময় কাটাতে দেখা গিয়েছে। তারা নিজেদের কাজের ফাঁকেও সময় দেন একে অপরকে। এছাড়াও সিনেমা হল রেস্তোরাঁ সবেতেই তাদেরকে একসাথে দেখা যায়। অনেক বিশেষ মুহূর্ত একসাথে উদযাপন করেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Sarbari Das (@sarbari_das)