অনন্যা চট্টোপাধ্যায়ের জীবনে নতুন অধ্যায়! বলিউডে পা বাংলার ‘সুবর্ণলতা’র!

অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chattopadhyay), বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ হলেও বাংলার বড় পর্দাতেও রয়েছে অভিনয় দক্ষতার ছাপ। অভিনেত্রী বিনোদন জগতের প্রাথমিক জীবনে ‘দিন প্রতিদিন’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করে। এই সিরিয়ালের অভিনেত্রীর বিপরীতে ছিল রুদ্রনীল ঘোষ। এরপর থেকে একে একে অনেক সিরিয়ালই দেখতে পাওয়া গেছে অভিনেত্রীকে। তার মধ্যে অন্যতম হল আশাপূর্ণা দেবীর গল্প থেকে তৈরি হওয়া সুবর্ণলতা, যা আজও বাঙালির বুকে জীবন্ত।

অভিনেত্রীর উল্লেখযোগ্য সিরিয়ালগুলি হল- ‘দিন প্রতিদিন’, ‘সুবর্ণলতা’, ‘তিথির অতিথি’, ‘আলেয়া’, ‘অনন্যা’, ‘মানিক’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ আরও অনেক। অনন্যা অভিনয়ে পুটু হওয়ার দরুন, ‘আবহমান’ সিনেমাতে অসামান্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনেত্রী বড় পর্দায় ২০০৫ সালে রাত বারোটা পাঁচ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করে।

বর্তমানে অভিনেত্রীর জীবনে বলছি খুশির হাওয়া। আগামী দিনে অভিনেত্রী একজোড়া কাজ উপহার দিতে চলেছে দর্শকদের। ইতিমধ্যেই জানতে পারা গেছে সৃজিত মুখার্জির ‘সত্যি বলেই সত্যি কিছু নেই’ সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা। এছাড়াও এই সিনেমাতে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে পরমব্রত চট্টোপাধ্যায় কৌশিক সেন কাঞ্চন মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী এবং আরও অনেকে।

কিন্তু বাংলা এই সিনেমা মুক্তির আগেই বলিউডে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই অভিনেত্রী। আর মাধবন অভিনীত হিন্দি ওয়েব সিরিজে দেখতে পাওয়া যাবে অনন্যাকে। এই সিরিজের গল্পটি মূলত কম বয়সী মেয়ের সঙ্গে প্রাপ্তবয়স্ক লোকের প্রেম নিয়েই তৈরী। এই সিরিজটি মুক্তি পাবে নেটফিক্সে।

টিভি বা সিনেমার পর্দা ছাড়াও দিনে দিনে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে ওটিটি জগত। এখানে ছোট বড় নির্বিশেষে সকল ধরনের অভিনেতারাই অভিনয় করে থাকেন। এই প্রথমবার হিন্দি ভাষায় কাজ করতে চলেছেন অভিনেত্রী, তাই মনের মধ্যেই চলছে আলাদাই উত্তেজনা।