“আমি শুধু একটা জিনিসেই ভয় পাই”- কাকে ভয় পান বং ক্রাশ রাইমা সেন?

মহানায়িকা, যিনি কিনা সমগ্র বাংলা টলিউড (Tollywood) জগতের নায়িকাদের মধ্যে সেরার সেরা অভিনেত্রী, সুচিত্রা সেন। বর্তমানে মহানায়িকা বেঁচে না থাকলেও তার যোগ্য উত্তরসুরীরা অভিনেত্রীর পেশাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুচিত্রা দেবী বেঁচে না থাকলেও তাঁর ছাপ তিনি ফেলে গেছেন পরের প্রজন্মের মধ্যে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হবে অন্যতম হলেন রাইমা সেন (Raima Sen)। এই অভিনেত্রী টলিউডকে ছাপিয়ে বলিউডে সমান তালে কাজ করে যান। এই অভিনেত্রীকে দেখলেই চোখের সামনে ভেসে উঠবে মহানায়িকার মুখ। মহানায়িকার মুখের আদলেই বেড়ে উঠেছে তাঁর নাতনি, রাইমা সেন।

কথায় আছে, ‘রক্ত কথা বলে’ অর্থাৎ জিনগতভাবে প্রজন্মের পর প্রজন্ম এমন কিছু মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় যা কিনা খুবই লক্ষণযুক্ত। এখানে কি কথাটি প্রতিফলন ঘটেছে রাইমার জীবনে। দিদার যোগ্য নাতনি তিনি, অভিনয়ে পারদর্শী। বর্তমানে জানা গিয়েছে অভিনেত্রী আগামী দিনে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ। সিরিজের নাম ‘রক্তকরবী’। আর এই বিষয়টি কেন্দ্র করেই অভিনেত্রী দেওয়া এক সাক্ষাৎকার নেট দুনিয়ায় সকলের নজর কেড়েছে।

Raima Sen, Tollywood, Bollywood , Actress, Indian Actress, রাইমা সেন, টলিউড, বলিউড, অভিনেত্রী, ভারতীয় অভিনেত্রী

সাক্ষাৎকারের শুরুতেই অভিনেত্রী বলেন এই প্রথম তিনি কোন স্ক্রিপ্ট একেবারে টানা বাংলায় পড়েছে। অনেক দর্শকদের মনে প্রশ্ন থাকে ‘যে রাইমা সেন কি বাংলাটা পড়তে পারেন?’ সাক্ষাৎকারীর মতে, তাঁরই উত্তর দিলেন অভিনেত্রী। অভিনেত্রী স্পষ্ট ভাবে বাংলার দর্শকদের জানালেন, দর্শকদের চিন্তা হওয়া উচিত তিনি অভিনয় করতে গিয়ে কেমন বাংলা বলেন নাকি বাস্তব জীবনে কেমন বলে এটা না খেয়াল করে।

অভিনেত্রীর কথায় তিনি বহু এমন সিনেমা করেছে যা বক্স অফিসে ভালো সাফল্য এনে দিয়েছে, আর সেগুলো সব বাংলা ভাষাতেই ছিল। রাইমা সমালোচকদের মুখের উপর যোগ্য জবাব দিয়ে বললেন, “আমার সিনেমা দেখে দর্শক আমার মনে রাখবে, আমার সাক্ষাৎকার দেখে নয়”। অভিনেত্রীর আসন্ন সিরিজের মূল গল্প তৈরী হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারের ওপর ভিত্তি করে।

জীবনে কোন কিছু ভয় পাওয়ার নিয়ে সাক্ষাৎকারী জিজ্ঞাসা করাতে অভিনেত্রী বলেন, তিনি কোনো কিছুতেই ভয় পান না। তবে, সাহসী হয়েও তিনি বলেন, “আমি শুধু একটা জিনিসই ভয় পাই” কেবলমাত্র ইঁদুরকেই ভয় পান। জীবনের কথা শেয়ার করে অভিনেত্রী বললেন তাঁর বাবা ছোটবেলা থেকে শিখিয়েছে, জীবনে রটনাকে পাত্তা না দিতে।

অভিনেত্রীর এই আগামী ওয়েব সিরিজ নিয়ে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, থ্রিলার তাঁর অন্যতম প্রিয় বিভাগ। সিরিজের শুটিং-এর অভিজ্ঞতা জিজ্ঞাসা করাতে বলেন, খুবই ভালো এবং অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছে তাঁর। অবশেষে অভিনেত্রী জানালেন তিনি এবং রক্তকরবী টিম এই সিরিজ নিয়ে বেশ আশাবাদী রয়েছেন।