TRP Breaking: ফের শীর্ষস্থান দখল করল জগদ্ধাত্রী! জি বাংলার দাপটে দিশেহারা জলসা!

মে মাসের প্রথম সপ্তাহের টিআরপির ফলাফল জানার দিন এসে গিয়েছে। এখন কিছুদিন পরপরই প্রায় প্রতিটা ধারাবাহিকই দেখা যাচ্ছে নতুন চমক। মূলত, এই নয়া টুইস্টই দর্শকদের গল্পে আগ্রহ ধরে রেখেছে। ‘কথা’ থেকে শুরু করে ‘পরিণীতা’ সব ধারাবাহিকেই দেখা যাচ্ছে অপ্রত্যাশিত চমক।

প্রসঙ্গত, ইতিমধ্যেই শোনা গেছে যেমন শুরু হচ্ছে নতুন কয়েকটি সিরিয়াল তেমনি আবার শেষ হচ্ছে বেশ কয়েকটা পুরনো গল্প। মূলত এই টিআরপির তালিকার ওপরেই নির্ভর করে ধারাবাহিকের মেয়াদ। বলাই বাহুল্য, টানা ৩ মাস ধরে পরিণীতা বেঙ্গল টপার থাকা সত্বেও বিগত দুই কিংবা তিন সপ্তাহ ধরে এই ধারাবাহিক নিজের জায়গা ধরে রাখতে পারেনি।

তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপির তালিকা। এই সপ্তাহে বেঙ্গল টপার হয়ে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৭.১। ৬.৬ এর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সকলের প্রিয় পরিণীতা। এরপর তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, প্রাপ্ত নম্বর ৬.৫।

অন্যদিকে আবার চতুর্থ স্থানে রয়েছে ‘আজকের নায়ক পরশুরাম’, প্রাপ্ত নম্বর ৬.২। ৬.০ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’। ষষ্ঠ স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, প্রাপ্ত নম্বর ৫.৪। অবশেষে, সপ্তম স্থান দখল করেছে, স্টার জলসার ‘গীতা এলএলবি’, প্রাপ্ত নম্বর ৫.০।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের TRP লিস্ট-
1st •• জগদ্ধাত্রী 7.1 (বেঙ্গল টপার)
2nd •• পরিণীতা 6.6
3rd •• ফুলকি 6.5
4th •• আজকের নায়ক: পরশুরাম 6.2
5th •• রাঙামতি তিরন্দাজ 6.0
6th •• চিরদিনই তুমি যে আমার 5.4
7th •• গীতা LLB 5.0