বর্তমান সময়ের টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতা হলেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। বর্তমানে যাকে আমরা স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখতে পাচ্ছি। অন্যদিকে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। যাকে বর্তমানে আমরা জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে দেখতে পাচ্ছি। বর্তমান প্রজন্মের এই দুই অভিনেতা অভিনেত্রী সত্যি দর্শকদের বেশ পছন্দের। তাদের দক্ষ অভিনয়ের জন্য প্রত্যেকেই ভালোবাসেন দুজনকে।
তবে এবারে দুজনের জীবনে ঘটতে চলেছে বড় মাইলস্টন। দিব্যজ্যোতি ছোট পর্দার বাইরেও বেশকিছু মিউজিক এ্যালবাম এ কাজ করেছে। তবে আরাত্রিকা ছোট পর্দাতেই এখনো পর্যন্ত নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েছে। এবারে আরাত্রিকার সামনেও খুলে গেল বড় পর্দায় অভিনয় করার সুযোগ। দিব্যজ্যোতির কাছে আগেই বড়পর্দায় অভিনয় করার সুযোগ এসেছে। এবার আরাত্রিকের কাছেও সেই সুযোগ এলো। এই খবর পেয়ে তো অভিনেত্রীর ভক্তরা ভীষণ খুশি।
কানাঘুষো শোনা যাচ্ছে টেলিভিশনের পর্দা পেরিয়ে এবারে বড় পর্দায় কাজের সুযোগ পাচ্ছে আরাত্রিকা। সূত্রের খবর অনুযায়ী আরাত্রিকাকে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে দেখা যাবে। আর এই খবর জানার পরে তো দর্শকেরা খুবই উৎসাহী হয়ে রয়েছেন অভিনেত্রীকে বড় পর্দায় দেখার জন্য। কোন চরিত্রে দেখা যাবে আরাত্রিকাকে? কার বিপরীতে অভিনয় করবেন সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে।
সৃজিত রায় এর আসন্ন সিনেমা “লহ গৌরাঙ্গের নামরে” তে মুখ্য ভূমিকায় নির্বাচিত হয়েছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তার বিপরীতে থাকার কথা ছিলো অভিনেত্রী দর্শনা বণিক এর। কিন্তু তিনি থাকতে না পারায় দিব্যজ্যোতির এর বিপরীতে লক্ষীপিয়া এর চরিত্রে আরাত্রিকা মাইতি কে কাস্ট করা হচ্ছে। এটা আরাত্রিকা এর জীবনে নতুন একটি মাইল স্টোন।
আরও পড়ুনঃ হানিমুনে গিয়ে বিরাট বড় দুর্ঘটনার কবলে অভিনেতা! স্ত্রীকে হারিয়ে সর্বহারা অনুভব কাঞ্জিলাল!
তবে এই নিয়ে সিনেমার কর্তৃপক্ষ বা আরাত্রিকার তরফ থেকে এখনো কিছু জানা যায়নি। তাই এই খবর কথাটা সত্যি তা আগামী দিনেই বোঝা যাবে। অভিনেত্রীকে নেওয়ার কথাবার্তা চলছে। তবে অভিনেত্রীকেই যে ছবিতে দেখা যাবে সেটা এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে আরাত্রিকার মত ট্যালেন্টের অভিনেত্রী সত্যি এই সুযোগটা পাওয়ার যোগ্য বলে মনে করেন নেটিজেনরা।





