কিছুদিন আগেই শেষ হলো স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক (Dui Shalik)। এটা এমন একটা ধারাবাহিক ছিল যা সব দর্শকদের কাছে বেশ পছন্দের ছিল। টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে না পারলেও ধারাবাহিকটি বেশ উপভোগ করতেন দর্শক। আর এই ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত (Nandini Dutta)। যাকে এর আগেও বেশকিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর নিজের দক্ষতায় নায়িকা চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন।
সম্প্রতি সাক্ষাৎকার অভিনেত্রী জানিয়েছেন তার অভিনয়ে আসার এই যাত্রাপথে কে কে তাকে সাহায্য করেছে কিভাবে অভিনয় জগতে এসেছেন অভিনেত্রী। কি কি বাধা পেরতে হয়েছে সবকিছু। অভিনেত্রী বলেন, ‘অভিনেতা সায়ক চক্রবর্তী আমাকে একদিন ইনস্টাগ্রামে দেখে মেসেজ করে। আমি অভিনয়ের জন্য আগ্রহী কিনা জানতে চায়। আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেইনি। কারণ অভিনয় জগতে আসবো সেই ধারণাটাই আমার কখনো ছিল না। কিন্তু যখন সুযোগ এসেছে সুযোগ হাতছাড়া করিনি। কারন আমার মা নাচ-গান অভিনয় এই জিনিসগুলো ভীষণ ভালোবাসেন। অডিশন দেওয়া শুরু হয়। অনেকবার অডিশন দিতে গিয়েছি মায়ের সঙ্গে। ফিরে এসেছি সুযোগ না পেয়ে। এরপর একবার অদিতি দি আমাকে সুযোগ দেয়। ২১ বার টেক নেওয়ার পর আমি আমার ডায়লগ পুরো বলতে পেরেছি।’
‘তারপর ওই ধারাবাহিকে একটি পার্শ্ব চরিত্রে আমাকে প্রথমবার কাজের সুযোগ দেয়। অভিনয় করার পর বসন্ত বিলাস মেসবাড়ী নামের ধারাবাহিকে আমি প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করি। সেখানে অদিতি দি আমাকে সুযোগ দিয়েছিল। তারপরেই বেশ ৬-৭ মাসের একটা গ্যাপ আমার ক্যারিয়ারে এসেছে। এমন নয় যে কাজের অফার আসেনি কিন্তু আমি কখনোই এমন কোন চরিত্রে অভিনয় করতে চাইনি যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক সমাজে যেটার প্রভাব বাজে ভাবে পড়বে।’
‘দুই শালিক ধারাবাহিককে অভিনয় করার পর অনেক ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে। এত ভালোবাসা পাবো সেটা সত্যি কখনো ভাবিনি। কিন্তু ছয় মাস ধারাবাহিক চলার পরেও এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সেটা নিয়ে আমার কোন আক্ষেপ নেই কারণ আমি মনে করি যে কোনো ভালো জিনিস সেটা খুব বেশি টানার দরকার নেই। ওই ছমাসে মানুষের মনে যে প্রভাব ফেলেছে দুই শালিকা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। ‘
আরও পড়ুনঃ চড়া মেকআপ, জমকালো সাজে সত্যজিৎ রায়কে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন মাধবী! কেন এমন করেছিলেন তিনি?
অভিনেত্রীর কর্মজীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু বেশ চর্চা হয়। আমরা প্রত্যেকেই জানি অভিনেত্রী একসময় টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা আরিয়ান ভৌমিকের সঙ্গে সম্পর্কে ছিলেন। দীর্ঘ বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল তাদের। কিন্তু চলতি বছরেই তাদের বিচ্ছেদের খবর শোনা যায়। সেই নিয়ে অভিনেত্রী বলেন, ‘জীবনে ভুল মানুষ আশাটা দরকার তাহলেই আমরা সঠিক মানুষের গুরুত্ব বুঝতে পারি। ভুল মানুষের থেকে আমরা অনেক রকম শিক্ষা নি যা আমাদের আগামী দিনেই এগিয়ে যেতে সাহায্য করে।’





