সপ্তাহের টিআরপিতে জোড়া ধাবাকা! বহুদিন পর ফের সিংহাসনে জগদ্ধাত্রী! এই সপ্তাহে সেয়ানে সেয়ানে টক্করে কে কাকে টেক্কা দিল?

আজ লক্ষীবার, বাংলা ধারাবাহিক জগতে টিআরপি ফলাফলের দিন। কিন্তু, এই সপ্তাহে টিআরপি লিস্ট আবারও চমক দিতে চলেছে সিরিয়াল প্রেমিদের। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষে স্থান নিচ্ছে আজকের নায়ক পরোশুরাম।

কিন্তু, এই সপ্তাহে পরোশুরামের সঙ্গে যোগ দিয়েছে আরও একটি ধারাবাহিক, যে কিনা এককালে টিআরপি দুনিয়ায় রাজ করেছে। সেই সিরিয়াল হল জগদ্ধাত্রী। এক কথায় যাকে বলে, বেঙ্গল টপার হওয়ার জন্য এক ইঞ্চিও কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। চলুন, তাহলে জেনে নেওয়া যাক এই সপ্তাহে কোন সিরিয়াল রইল এগিয়ে, আর কে রইল পিছিয়ে?

এই সপ্তাহে ৬.৬ পেয়ে বেঙ্গল টপার হয়ে প্রথম স্থান অধিকার করেছে এক জোড়া ধারাবাহিক। প্রথম স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী এবং স্টার জলসার ‘আজকের নায়ক: পরশুরাম’।এরপর, দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামতি তিরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.২।

অন্যদিকে, আবার তৃতীয় স্থানে রয়েছে ফুলকি ও পরিণীতা, প্রাপ্ত নম্বর ৫.৯। ৫. ২ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে আবারও যুগ্ম ধারাবাহিক। গৃহপ্রবেশ, চিরসখা রয়েছে চতুর্থ স্থানে। অবশেষে, পঞ্চম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার এবং কথা, প্রাপ্ত নম্বর ৪.৯।

চলুন, তাহলে এক ঝলকে এই সপ্তাহের টিআরপি লিস্ট-
1st •• জগদ্ধাত্রী, পরশুরাম 6.6 (বেঙ্গল টপার)
2nd •• রাঙামতী 6.2
3rd •• ফুলকি, পরিণীতা 5.9
4th •• গৃহপ্রবেশ, চিরসখা 5.2
5th •• চিরদিনই তুমি যে আমার, কথা 4.9