স্টার জলসায় সম্প্রচারিত এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে অনুরাগের ছোঁয়া। প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি টপার হয় এই ধারাবাহিক। এই ধারাবাহিকের সঙ্গে কম্পিটিশনে পেরে ওঠে না অন্য কোন মেগা। বর্তমানে ধারাবাহিকে নায়ক এবং নায়িকার মধ্যে ভীষণ রকমের এক অশান্তির সৃষ্টি হয়েছে।
এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে চলছে সোনা রুপার ট্র্যাক। তাদের জীবনে ঘটে চলা বিভিন্ন ঘটনা মন ছুয়ে যাচ্ছে দর্শকদের। সোনা দীপার কেবল মিষ্টি মিষ্টি কথা নয়, তাদের জীবনে ঝড় উঠেছে সেটা দর্শকদের ছুঁয়েছে ভীষণ রকম। ‘আমি কি অনাথ?’, ‘সবাই তো মায়ের পেট থেকেই হয়, আমার মা কোথায়?’, ‘আমি তো তখন বেবি ছিলাম তাও ওরা আমায় ফেলে গেল কেন?’
ছোট্ট সোনার এ হেন ডায়লগে মন কেঁদে উঠেছে ভক্তদেরও। অন্যদিকে বোনের এই কষ্ট আর মায়ের অপমান মোটেই মানতে পারছে না ছোট্ট রূপা। সে তার মাকে স্পষ্ট জানিয়ে দেয় ডাক্তার বাবু ওরফে তার বাবা সূর্যর থেকে সে আর কোনও সাহায্য নিতে চায় না। তার মাই যেন তাঁর পড়াশোনার খরচ চালায়। ডাক্তারবাবুর উপর যেন নির্ভর না করে।
এই দিনের পর্বে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে একজন মায়ের অধিকারে শিরদাঁড়া সোজা করে প্রবেশ করেছে দীপা। তার দুই দিকে রয়েছে সোনা এবং রুপা। দীপাকে দেখেই ভীষণ রেগে যায় সূর্য। অন্যদিকে দীপাকে আসতে দেখে লাবণ্য সেনগুপ্ত এবং প্রবীরের চোখে মুখে আনন্দ ফুটে ওঠে। লাবণ্য দীপাকে বরণ করে ঘরে তোলে। কিন্তু সূর্যকে এই নিয়ে উসকে যায় মিশকা।
দীপাকে নিয়ে একাধিক খারাপ মন্তব্য করে মিশকা। আড়াল থেকে দীপা সবকিছু শুনে নেয়। আর তারপরেই গর্জন করে ওঠে মিশকার উপর। সে বলে তুমি যদি আর একটাও আমার নামে আমার স্বামীর কাছে খারাপ কথা বলেছ তাহলে কিন্তু তোমার মুখোশ আমি ছিড়ে ফেলে দেবো। আমার কাছে তোমার বিরুদ্ধে যে রেকর্ডিংটা আছে ওটা কি চালাবো? সময় থাকতে বেরিয়ে যাও আর কখনো আসবে না। ভয় পেয়ে নিজের পিঠ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় মিশকা। দর্শকরাও কি ঠিক এমনটাই চান, মিশকাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় দীপা!





