বর্তমানে স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপিতে বেশ ভালো ফলাফল করে শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিক। প্রতিযোগিতার দিক থেকে অনুরাগের ছোঁয়ার ধারে কাছে নেই কোন ধারাবাহিক। দর্শকদের ভালোবাসায় প্রতিদিন একটু একটু করে সমৃদ্ধ হচ্ছে অনুরাগের ছোঁয়া।
বর্তমানে ধারাবাহিকে নায়ক এবং নায়িকার মধ্যে চলছে তুমুল অশান্তি আর তাদের মাঝে পড়ে এক অনিশ্চিত জীবন কাটাচ্ছে তাদের দুই সন্তান সোনা এবং রুপা। এই সমস্ত কিছুর মধ্যে হারিয়ে যাচ্ছে দুই শিশুর সোনালী শৈশব। বর্তমানে মায়ের অধিকার নিয়ে সেনগুপ্ত বাড়িতে লাবণ্যের কথায় ফিরে এসেছে দীপা। কিন্তু সূর্যের অপমানে প্রতিদিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার মন।
এই দিনের পর্বে দেখা যায় বাইরের ঘরে সোফায় শুয়ে আছে সূর্য। দীপা উপর থেকে দেখতে পেয়ে সূর্য ঘুমিয়ে গেছে ভেবে তার কাছে এসে তার গায়ে চাদর চাপা দিয়ে যায়। কিন্তু সূর্য জেগে ছিল দীপা যাওয়ার সময় সূর্য তার হাত ধরে। যখন দীপা ছিল না তখন সূর্য ঠিক কেমন ভাবে দিন কাটিয়েছে তারই কিছুটা ভাগ করে নেয় দীপার সাথে। তার পাশাপাশি সূর্য এটাও বলেছে সে আর কখনোই দীপাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না।
সূর্য তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, তাদের জীবন থেকে অনেক অনেক দূরে সরে যেতে বলে। তখন দীপা তাকে বলে যেদিন সোনা আর তাকে চাইবে না, সোনার কাছে যেদিন তার ফুল মায়ের প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন দীপা চলে যাবে। এসব কথা উপর থেকে শুনে নেয় সোনা আর তারপর তার বাবার ওপর আরো রেগে যায় এবং আবারো খারাপ ব্যবহার করতে থাকে যার ফলে ভেঙে পড়ে সূর্য।
পরিবারের সবাই খুশি হলেও একটু খুশি হতে পারছে না সূর্য। সে তার রাগ অভিমান জেদ এবং ভুল ধারণা নিয়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে পরিবারের আনন্দ তার চোখেই পড়ছে না তার নিজের মেয়ের ভালো থাকা তার চোখে পড়ছে না। এমন সময় তাদের বাড়িতে আসে কয়েকজন লোক এবং তারা ডাক্তারদের নিয়ে একটি অনুষ্ঠানে সূর্য এবং তার স্ত্রী মেয়েকে নেমন্তন্ন করে। সেখানে দীপা কে দেখে তারা বলে ইনি কি আপনার স্ত্রী? সূর্য তখন সবার সামনে দীপাকে সোনার কেয়ারটেকার হিসেবে পরিচয় করিয়ে দেয়। মা থেকে সোজা মেড! অবাক হয়ে যাই বাড়ির প্রত্যেকে। ছেলের কাজকর্মে দীপার কাছে ছোট হয়ে যায় লাবণ্য। এতদিন ধরে একরকম ভাবেও অপমান করছিল সে দীপাকে, আর এইবার দীপাকে কষ্ট দেওয়ার অন্য উপায় বার করে নিয়েছে সে। তবে কি এমন ভাবেই চলতে থাকবে সব? নাকি এর মধ্যে দিয়েই আবার কাছাকাছি আসবে সূর্য দীপা?





