‘কোন গোপনে মন ভেসেছে’-তে নতুন মোড়! শ্যামলীর সামনে বড় প্রশ্ন— স্বামী না সন্তান, কাকে বাঁচাবে সে? দেখুন টানটান উত্তেজনায় ভরা নতুন প্রোমো!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ আবারও ফিরছে জমজমাট পর্ব নিয়ে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য ও রনজয় বিষ্ণু, যাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের শুরু থেকেই মুগ্ধ করেছে।

প্রথম থেকেই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে শ্যামলী ও অনিকেতের জীবনের নানা চড়াই-উতরাই নিয়ে। শ্যামলীর ধৈর্য, বুদ্ধিমত্তা ও ভালোবাসা কীভাবে অনিকেতের পরিবারকে জয় করে, আর তাঁদের সম্পর্ক কীভাবে পরিণতি পায়—সেইসব দেখতে দেখতে অনেকটাই পথ চলেছে দর্শক। যদিও মাঝেমধ্যে গল্পের গতি বা কনটেন্ট নিয়ে ট্রোল ও সমালোচনার মুখেও পড়েছে সিরিয়ালটি।

ranojoy Kon Gopone Mon Bhesechhe

তবে এখন আবার ধারাবাহিক ফিরে পাচ্ছে পুরনো ছন্দ। টিআরপিতে ধাক্কা খেলেও, সাম্প্রতিক গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে ধারাবাহিকের কদর। এই অবস্থাতেই সামনে এসেছে এক চমকপ্রদ প্রোমো ভিডিও, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ।

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একটি রহস্য উদঘাটনে শ্যামলী ও অনিকেত একসাথে বেরিয়েছে। আর সেখানেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে শ্যামলী। চিকিৎসকের কাছে জানতে পারে, সে গর্ভবতী! এই খবরে খুশিতে আত্মহারা হলেও, অনিকেত সিদ্ধান্ত নেয়, আর এক মুহূর্তও সে শ্যামলীকে বিপদের মুখে রাখবে না। কিন্তু এর মধ্যেই ঘটে বিপর্যয়! শত্রুপক্ষের লোকেরা এসে অনিকেতের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়।

এবার শ্যামলীর সামনে কঠিন সিদ্ধান্ত—সে কি স্বামী অনিকেতকে বাঁচাবে, নাকি নিজের গর্ভে থাকা সন্তানের কথা ভাববে আগে?

ধারাবাহিকের সময়ও বদল হয়েছে। নতুন ধারাবাহিক শুরু হওয়ায় ‘কোন গোপনে মন ভেসেছে’-র সম্প্রচারের সময় পরিবর্তিত হয়েছে। এখন দেখার, এই নতুন মোড় ধারাবাহিকের টিআরপি তালিকায় কতটা প্রভাব ফেলে!