মহালয়ার সকালে মহিষাসুরমর্দিনীর রূপে মোহনা মাইতি! নতুন অবতারে ছোটপর্দার গৌরী

টেলিভিশনের পর্দায় ‘গৌরী এলো’ ধারাবাহিকের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন মোহনা মাইতি। গৌরীর চরিত্রে তার নিখুঁত অভিনয় নজর কাড়ে দর্শকদের। এরপর ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে এক সিঙ্গল মায়ের চরিত্রে ‘মধুবনী’র ভূমিকাতেও প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে ‘তুই আমার হিরো’ সিরিয়ালে রুবেলের বিপরীতে অভিনয় করছেন তিনি।

এবার আরও এক নতুন চমক দিলেন মোহনা। মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেবী মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ত্রিভঙ্গম ২০২৫-এর তরফে এই মহালয়া বিশেষ অনুষ্ঠানে দেবী রূপে অবতীর্ণ হবেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে এই খবর নিজেই জানিয়েছেন মোহনা।

আরও পড়ুনঃ “আর দু’দিন পর অন্নপ্রাশন, আশীর্বাদ চাই”— ছেলের প্রথম বড় অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বসিত রূপসা!

যদিও এখনও পর্যন্ত তাঁর মহিষাসুরমর্দিনী রূপ প্রকাশ্যে আসেনি, তবে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে উত্তেজনা। অভিনেত্রীর নতুন রূপ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা।