দীপা যে দোষ করেনি সেটা স্বীকার করতে জোর করছে সূর্য, আবার উর্মির মা পুরোপুরি মিশকার সাথে হাত মেলালো, এবার কী হবে দীপার?

শুরু থেকেই দর্শকদের ভীষণ পছন্দের একটি অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। এই ধারাবাহিকটি নিয়মিত সাত দিন সম্প্রচারিত হয় স্টার জলসার (Star Jalsha) পর্দায়। টিআরপিতে (TRP) এই ধারাবাহিকটি প্রত্যেক সপ্তাহেই শীর্ষস্থান দখল করে থাকে। বর্তমানে ধারাবাহিক চলছে তুমুল অশান্তি এবং তার জেরে দর্শকরাও রীতিমতো বিরক্ত।

সেই কবে থেকে ধারাবাহিকের নায়ক এবং নায়িকার মধ্যে চলে আসছে এক বিরাট অশান্তি। প্রতি মুহূর্তে ধারাবাহিকের নায়িকা দীপা অপমানিত হয়ে চলেছে সূর্যের কাছে। তাদের দুই জগত সন্তান সোনা এবং রুপা শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু এত কিছুর পরেও কিছুই ঠিক হচ্ছে না। সামান্যতম ভুল বোঝাবুঝিও মিটছে না তাদের মধ্যে।

কী চলছে গল্পে?

প্রত্যেকটি দিকেই একটানা একটা অশান্তি লেগেই রয়েছে। রত্না দেবী এবং নিস্তারিণী দেবী কে, অপমান করে বার করে দেওয়া হয়েছে সেনগুপ্ত বাড়ি থেকে। তারই বদলা নিতে এবার তারা হাত মেলালো মিশকার সাথে। এতদিন কেবল শয়তানি করত তারা। এবার তারা চরম খলনায়িকা হয়ে উঠবে এই ধারাবাহিকের।

অন্যদিকে এতদিন কেবল দীপা সূর্যের কাছে অপমানিত হতো। এখন সূর্য তার মা-বাবাকেও অপমান করতে ছাড়ে না। দীপার হয়ে লাবণ্য কিছু বলতে এলে তাকেও দুটো কথা শুনিয়ে দেয় সূর্য। অন্যদিকে এসবের মাঝে পড়ে একটা শুনানি শৈশব নষ্ট হয়ে যাচ্ছে দুটো বাচ্চার। প্রতিদিন নতুন নতুন অশান্তিতে ছারখার হয়ে যাচ্ছে সোনা এবং রুপা। একজনের বাবা থেকেও নেই আর একজনের সবথেকেও কেউ নেই।

একই প্লটে থেকে যাচ্ছে গল্প

অর্থাৎ সম্পূর্ণ দিক থেকে দেখতে গেলে এই ধারাবাহিকের বৃদ্ধি বা গ্রোথ বন্ধ হয়ে গিয়েছে। ধারাবাহিকটি আর এগোচ্ছে না। এগোচ্ছে না বললে ভুল হবে। এগোচ্ছে, তবে যেদিকে এগোচ্ছে সেদিকে কেবল জট। সেই জট ছাড়িয়ে আলোর মুখ দেখতে পাচ্ছেনা কেউই। এই এতগুলো মা সেই একই জিনিস দেখতে দেখতে এইবার সত্যিই বিরক্ত হয়ে গিয়েছে দর্শক মহল। যদি আরো কিছুদিন এমন চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি টিআরপিতে ধসে যাবে এই ধারাবাহিক।