আবারও সাহসী ফ্যাশন নিয়ে আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী খুশি মুখার্জি। সম্প্রতি মুম্বইয়ের একটি জনপ্রিয় ক্যাফের সামনে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন তিনি। কালো রঙের খোলা কাঁধের ওয়ান পিসে দেখা যায় তাঁকে। পোশাকের সাইড কাট ছিল এমনই, যা চোখ এড়ায়নি নেটিজেনদের। ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া।
অনেকেই খুশির এই ফ্যাশনকে ‘স্টাইল স্টেটমেন্ট’ বলে স্বীকৃতি দিলেও, ট্রোলের সংখ্যাও কম নয়। কেউ কেউ তাঁর সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, “ব্রা-প্যান্টি কিছুই পরেননি! সব তো স্পষ্ট!” কেউ আবার প্রশ্ন তুলেছেন, “এইভাবে রাস্তায় বেরোনোর মানে কী?”
খুশি মুখার্জি এর আগেও একাধিকবার খোলামেলা পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও, তাঁর ফ্যাশন চয়ন সবসময়ই থেকেছে আলোচনায়। কিছুদিন আগেও এক ভিডিওতে তাঁকে অন্তর্বাস না পরে দেখা গিয়েছিল বলে অভিযোগ করেছিলেন নেটিজেনরা। সেই সময়ও মন্তব্যের বন্যা বয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ অপারেশন সিন্দুরের পর উঠল নিষেধাজ্ঞা? ভারতে ফের চালু পাকিস্তানি সংবাদমাধ্যম ও সেলিব্রিটি অ্যাকাউন্ট!
এবারের লুক ঘিরেও ব্যতিক্রম হয়নি। একদিকে যেমন মিলছে বাহবা, অন্যদিকে কুরুচিকর মন্তব্যের মুখেও পড়তে হচ্ছে তাঁকে। তবুও, নিজের স্টাইল নিয়ে আত্মবিশ্বাসী খুশি মুখার্জি।





