চুপিসারে প্রেমে মশগুল দেবচন্দ্রিমা? মুখ খুললেন অভিনেত্রীর মা!

সম্প্রতি ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ *দেবচন্দ্রিমা সিংহ রায়। কিছুদিন আগেই প্রাক্তন প্রেমিক *সায়ন্ত মোদক-এর সঙ্গে বিবাদের জেরে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সেই বিতর্কের কেন্দ্রে ছিল কিরণ মজুমদার নামের এক তরুণী। এবার ‘দিদি নম্বর ১’-এ এসে দেবচন্দ্রিমার প্রেম জীবন নিয়ে নতুন চমক দিলেন তাঁর মা।

জি বাংলার তরফে প্রকাশিত এক প্রোমোতে, রচনা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “দেবচন্দ্রিমা নিজের পায়ে দাঁড়িয়েছে। এখন ওর জীবনে দরকার একজন ভাল পাত্র।” তার উত্তরে অভিনেত্রীর মা মজার ছলে বলেন, “ও যেগুলো পছন্দ করে, সেগুলো সব ফেল…”! সেই মন্তব্যে হেসে গড়িয়েছেন দেবচন্দ্রিমাও। মুখ লুকিয়ে খানিকটা অপ্রস্তুত অবস্থায় দেখা গেছে তাঁকে।

অভিনয় কেরিয়ারের শুরুতেই দেবচন্দ্রিমার সম্পর্ক ছিল অভিনেতা সায়ন্ত মোদক-এর সঙ্গে। তাঁদের একসঙ্গে ভ্লগ বানানো থেকে শুরু করে মলদ্বীপ ভ্রমণ—সবই ছিল প্রকাশ্যে। কিন্তু বছরখানেকের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, সেই সম্পর্কে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন দেবচন্দ্রিমা। এমনকী, মলদ্বীপ ভ্রমণের খরচও তিনি একাই বহন করেছিলেন।

এরপর তাঁর নাম জড়ায় রিজওয়ান রব্বানি শেখ-এর সঙ্গে। যদিও এই সম্পর্ককে কেউই প্রকাশ্যে স্বীকার করেননি। তবে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন তাঁদের ঘিরে নানা কানাঘুষো শোনা গিয়েছিল টলিপাড়ায়।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একাধিক রহস্যময় পোস্ট করেন দেবচন্দ্রিমা। একটি ছবিতে দেখা যায়, মুখ ঢেকে এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আবার আরেকটি পোস্টে তিনি এক অচেনা পুরুষের হাতের সঙ্গে নিজের হাত পাশাপাশি রেখে, দুটি পাসপোর্টের ছবি শেয়ার করেন। প্রতিবারই তিনি পুরুষটির পরিচয় গোপন রেখেছেন, যা ঘিরে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ সকালবেলায় লালবাজারে চমক! পুলিশের ঘেরাটোপে জীতু কমল, কিন্তু কেন?

প্রসঙ্গত, দেবচন্দ্রিমা ‘*সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’, ‘পরিণীতা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁকে দেখা গিয়েছে ‘হোমস্টে মার্ডার’ ওয়েব সিরিজেও। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন সিরিজ *‘বিভীষণ’**।
চুপিচুপি প্রেম করছেন দেবচন্দ্রিমা? উত্তর দিতে হয়তো সময় নেবেন, তবে মা’র মন্তব্যে ইঙ্গিত মিলছেই—নায়িকার জীবনে সত্যিই কেউ একজন আছেন!