স্বস্তিকা দত্তের কর্নিয়া ড্যামেজ, চোখে তীব্র যন্ত্রণা—অন্ধকার ঘরে কাটছে দিন! শ্যুটিং চালিয়ে যাচ্ছেন নায়িকা!

নতুন ছবির শ্যুটিং চলাকালীন চোখে গুরুতর সমস্যা! কর্নিয়া ড্যামেজ হয়েছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত-র। এখন তিনি কেমন আছেন? কীভাবে চলছে চিকিৎসা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

জুন মাসে উত্তরবঙ্গে শুরু হয়েছিল তাঁর নতুন ছবি *‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শ্যুটিং। সেখানেই ঘটে এই অঘটন। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী জানান, চোখে মারাত্মক ব্যথা অনুভব করায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর *কর্নিয়ায় গুরুতর ক্ষতি হয়েছে।

সম্প্রতি আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন,
‘দু’দিন মোবাইলের দিকে তাকাতেও পারিনি। আলো সহ্য হচ্ছিল না, ব্যথা হচ্ছিল খুব। তাই ঘর পুরো অন্ধকার করে রেখেছিলাম। অ্যানাসথেটিক ড্রপ বা আইপ্যাক দিয়েই কাটছে সময়।’

তবে এত কষ্টের মধ্যেও শ্যুটিং থামাতে নারাজ অভিনেত্রী। বললেন,
‘ওষুধ দিয়ে অবশ করে হোক কিংবা চোখে আইপ্যাক লাগিয়ে… আমি শ্যুটিং করবই।’

এর আগেই সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লেখেন,
‘গতকাল শ্যুট চলাকালীন তীব্র যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থার তরফে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আমি কর্নিয়ার ড্যামেজের সঙ্গে লড়ছি। জানি না কীভাবে বা কখন এটা হল। কিন্তু এমন যন্ত্রণা আমি জীবনে অনুভব করিনি।’

এই পরিস্থিতিতে সহ-অভিনেতা ও গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,
‘এই সিনেমা আমার জন্য ভীষণ স্পেশাল। আমি শেষ করবই কাজটা। পরিচালক ও প্রযোজকরাও দারুণ সহযোগিতা করছেন। ডাক্তারদের সঙ্গে কথা বলে শ্যুটিংয়ের ফাঁকে চিকিৎসা কীভাবে চলবে, তার পরিকল্পনাও হচ্ছে।’

আরও পড়ুনঃ ‘নোংরা ভিডিও মনে হয়..’ প্রয়াত শেফালীর ‘কাঁটা লগা’ গান নিয়ে বিস্ফোরক মন্তব্য সোনা মহাপাত্রর!

প্রসঙ্গত, ‘উইন্ডোজ’-এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি—তাদের প্রথম হরর-কমেডি ছবি *‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। মুখ্য চরিত্রে রয়েছেন *মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, স্বস্তিকা দত্ত ও বনি সেনগুপ্ত। ছবির কাহিনি লিখেছেন জিনিয়া সেন, পরিচালনায় অরিত্র। এখানে ভূত এবং মানুষের সহাবস্থানের গল্প ফুটে উঠবে হাসি ও রহস্যে মোড়া এক নতুন ধাঁচে। চোখের যন্ত্রণা সত্ত্বেও পেশার প্রতি দায়বদ্ধতা এবং লড়াইয়ের মানসিকতা দিয়ে আবারও নজর কাড়লেন স্বস্তিকা। অনুরাগীরা এখন তাঁর দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনায় মগ্ন।