‘আর মাত্র ৮ দিন’- অন্নপ্রাশনের পরেই নতুন সুখবর নিয়ে হাজির রূপসা-সায়নদীপ! কি হতে চলেছে এই আট দিন পর?

মাত্র কয়েক সপ্তাহ আগেই ছেলের অন্নপ্রাশন ঘিরে একগুচ্ছ আনন্দের ছবি আর ভিডিয়োতে ভরে উঠেছিল রূপসা চট্টোপাধ্যায় আর সায়নদীপ সরকারের সোশ্যাল মিডিয়া। তখন রূপসা লিখেছিলেন, “আর মাত্র ২ দিন।” যদিও প্রথমে তা কারও কিছু বুঝে ওঠার উপায় ছিল না! পরে অবশ্য বোঝা গিয়েছিল, বিশেষ দিনটির ইঙ্গিত ছিল ছেলের অন্নপ্রাশন।

এবার ঠিক একই স্টাইলে আরও এক রহস্যজনক পোস্ট দিলেন রূপসার স্বামী সায়নদীপ সরকার। ১১ জুলাই নিজেদের বিয়ের একটি পুরনো ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “আর মাত্র ৮ দিন…”। ব্যস, এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা! ছবিতে নবদম্পতির হাসিমুখ, হাতে খই পোড়ানোর দৃশ্য — দেখেই অনেকেই ধরে নিচ্ছেন, কোনও বিশেষ দিন ঘনিয়ে আসছে।

কেউ বলছেন, হয়তো বিবাহবার্ষিকী। কেউ কেউ আবার মনে করছেন, হয়তো রূপসার জন্য থাকছে কোনও বিশেষ চমক! কেউ লিখছেন, ‘‘ট্রিপ প্ল্যান করছে মনে হয়…’’ আবার কেউ জিজ্ঞেস করছেন, ‘‘সারপ্রাইজ আনছো বুঝি?’’— এক কথায়, নেটদুনিয়ায় উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।

আরও পড়ুনঃ “আজকালকার বাচ্চারা খেলছেও না, হারতেও শিখছে না”— মুঠোফোনে বন্দী শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ! আক্ষেপ চন্দন সেনের!

তবে এই তারকা জুটি কিন্তু নিজেদের প্ল্যানের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন এখনই। সব কিছু জানতে গেলে আর একটু অপেক্ষা করতেই হবে। তবে একটা কথা মানতেই হবে, ‘আর মাত্র ৮ দিন’ — এই একটাই লাইন দিয়েই চমক ধরে রাখতে ওঁরা দারুণ জানেন!