জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রথমদিকে টিআরপি তালিকায় (TRP List) ভালো ফলাফল করলেও বর্তমানে তেমন ভালো ফলাফল চোখে পড়ে না। বর্তমানে তো ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। সবরকম ভাবে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে চেষ্টা করছে।
ধারাবাহিকে আমরা নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখতে পাই অভিনেত্রী অন্বেষা হাজরাকে। বিপরীতে নায়ক চরিত্রে রয়েছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। এই পথ যদি না শেষ হয় এর পর আবার এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন দুজনে। তবে বর্তমানে ধারাবাহিকে আনন্দীর জীবনে নেমে এসে বড় বিপর্যয়।
ধারাবাহিকের গত কয়েকদিনের পর্বে দেখানো হয়েছে অপারেশনের পর স্মৃতিশক্তি হারিয়ে গেছে আদির। আনন্দী অপারেশন করেও সফল হয়নি। স্মৃতি চলে যাওয়ার পর আদি কাউকেই ঠিক মতন চিনতে পারে না। তার কিছুই মনে নেই। এখন সে সম্পূর্ণ একটি অন্য মানুষ। কিন্তু এরই মধ্যে বিজয়া অর্থাৎ আদির মা অসুস্থ হয়ে পড়েছে। আর আদির স্মৃতি মনে করানোর জন্য সকলেই আদিকে অপারেশনের দায়িত্ব দিয়েছে।
অনেক রিস্ক নিয়ে আদির উপর এই দায়িত্ব দেওয়া হয়। কারণ আনন্দী সেই সময় অন্য একটা অপারেশনে ব্যস্ত। স্মৃতি হারিয়ে যাওয়ার পরেও আদি ঠিক আগের মতন করেই মায়ের অপারেশন করে ফেলে আর সেটা সফলও হয়। আনন্দী প্রথমে তো এই কথা বিশ্বাস করতে পারে না কিন্তু ডাক্তার বিক্রমের কাছ থেকে এই খবরটা জানতে পারে সে। কিন্তু এরই মধ্যে আরও একটি বিপদ এসে জুটেছে আনন্দীর জীবনে। প্রকাশ্যে আসা প্রোমো ভিডিওতে তা তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ “গিয়ে বলিনি বলেই হয়তো পিছিয়ে পড়েছি…” — মন খুলে নিজের কথা বললেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে আদি তার অতীত সম্পর্কে আসল সত্যি জানতে চায় আনন্দীর কাছে। কিন্তু আনন্দী যখনই ঠিক করে আদিকে সত্যি জানাবে ঠিক তখনই ডাক্তার বিক্রমের বাবা এসে দাবি করে আনন্দী যার সাথে বিক্রমের বিয়ে দিয়েছে সে খুন করেছে বিক্রমকে। পেপারে সেই খবরও বেরিয়েছে। কিন্ত বিক্রমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করে না আনন্দী। তার বিশ্বাস বিক্রম বেঁচে আছে। এবারে দেখার অপেক্ষা আনন্দী আসল সত্যি উদঘাটন করতে পারে কিনা।





