খাবার অপচয় নিয়ে প্রতিবাদী শিমুল, কনে পক্ষ বলেই সব মেনে নিতে হবে! পারুল পাগল হয়ে যেটা বুঝছে কিন্তু পরাগ সেটা বুঝছে না

বর্তমানে জি-বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত সদ্য শুরু হওয়া ধারাবাহিকটি হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi moner kotha)। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মানালিকে। বাস্তব কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ধারাবাহিকের প্লট। আমাদের সমাজে গৃহিণীরা না তেমন কোন সম্মান পান না তাদের আবেগ ইচ্ছে গুলোকে প্রাধান্য দেওয়া হয়। সেই বাস্তবকেই দেখানো হবে এই ধারাবাহিকে।

কার কাছে কই মনের কথার প্রধান গল্প

ধারাবাহিকের শুরুতেই দেখানো হচ্ছে গল্পের নায়িকা শিমুলের বিয়ে। সম্প্রচারিত পর্ব গুলি দেখিয়ে যা বোঝা যাচ্ছে তাতে এটুকু পরিষ্কার যে বাড়িতে শিমুলের বিয়ে হচ্ছে সেই বাড়ির অবস্থা ভালো হলেও তার শাশুড়ি মা মোটেই সুবিধার নয়। প্রথমত সে প্রচন্ড কিপটে এবং উচ্চাকাঙ্ক্ষী। বাপ মা মরা মেয়ে শিমুল তাই দেরি না করে সেখানেই তাকে পাত্রস্থ করছে তার দাদারা।

শুরুতে ভালো না লাগলেও দিনে দিনে মন জয় করছে এই ধারাবাহিক

শুরুটা অতটা ভালো লাগেনি দর্শকদের। সবকিছুই কেমন যেন বিবর্ণ। কিন্তু বিয়ের দিন যে ঘটনাটি ঘটে তাতে বেশ উত্তেজিত হয়ে ওঠে দর্শকরা। সমাজের কঠিন বাস্তব কে তুলে ধরা হয় এই ধারাবাহিকে। এদিনের পর্বে দেখানো হয় নায়কের বোন এসে বিয়ের মন্ডপে বসে থাকা শিমুলকে বলে আমার দাদার বন্ধুরা এসে কি বাজেভাবে খাবার অপচয় করছে। খাবার নিচ্ছে আর পায়ের তলায় পিষে দিচ্ছে। এই কথা শুনে ভীষণ রেগে যায় শিমুল।

কী এমন ঘটেছে বিয়ের মন্ডপে?

তৎক্ষণাৎ বিয়ের মন্ডপ ছেড়ে উঠে পড়ে সে আর বলে “এটা তো ভীষণ অন্যায়। আমার দাদারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমার বিয়ের আয়োজন করেছে। আমার বাবা নেই মা অনেক কষ্ট করে আমার বিয়ে ঠিক করেছে। আর সেখানে এসে অসভ্যতামি করছে কিছু মানুষ। আমি এটা কখনোই হতে দেব না। আমি নিজে গিয়ে এর প্রতিবাদ করব।”

শিমুলের সিঁদুর দান হয়নি। তার হবু বর তাকে বলে যদি এখন সে বিয়ে না করে চলে যায় তাহলে কি হবে? শিমুল জানায় যে ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি তো হবে না। আর মানসিকতার দিক থেকে শিমুল তার চাইতে অনেকটাই এগিয়ে। প্রথমদিকে শিমুলকে দেখে বোঝা যায়নি, তার মধ্যে এতটা আগুন লুকিয়ে রয়েছে। আজকের দিনে সমাজে মানুষ খেতে পায় না সেখানে এই বাজেভাবে খাবার নষ্ট করা সত্যিই মেনে নেওয়াটা অসম্ভব। বাস্তবে এমন অনেক বিয়ে বাড়ি দেখা যায় যেখানে বুফে সিস্টেম করলেই মানুষ খাবার অপচয় করে। ফলে শেষে পড়ে থাকা মানুষজনের কপালে খাবার জোটে না আর আর্থিক অপচয়িত হয়ই। এবার সেই নোংরামির প্রতিবাদের সরব শিমুল। শিমুলের এই সত্তা দেখে ভীষণ খুশি দর্শক মহল।