‘মুভ অন সবাই করতে পারে না তাই হয়তো সূর্য দীপাও এখনো একে অপরকে ভালোবাসে!’ মিশকার একটা চাল ও ঢপে টিকলো না, তাদের একে অপরের প্রতি ভালোবাসা দেখে খুশি ভক্তরা

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। শুরুর প্রথম থেকেই ধারাবাহিকে সূর্য দীপার জুটি অত্যন্ত পছন্দ দর্শকদের। তবে বর্তমানে তাদের দুই যমজ মেয়ে সোনা রুপা চরিত্রগুলিও খুবই মন্ত্রমুগ্ধকর এমনটাই মত দর্শকের। এই চরিত্র যে ২ খুদে শিল্পী অভিনয় করছে। তবে বহুদিন পরে সূর্য দীপাকে কাছাকাছি দেখে দর্শকরা আরও একবার এই ধারাবাহিকের প্রশংসায় মেতেছে ।

অনেকদিন হলো সূর্য দীপা মিশকার কারণে ভুল বোঝাবুঝির শিকার। কিন্তু এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তারা দুজন এক হতে পারছে না বারে বারে তাদের মধ্যে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে মিশকা। দুইজন সন্তানের জন্য তারা বারে বারে একে অপরের কাছাকাছি এলেও নিজেদের মনের কথা প্রকাশ করতে পারছেনা। এমনকি নিজেদের সন্তানদের আসল পরিচয় পর্যন্ত তারা জানতে পারেনি এই নিয়ে দর্শক রীতিমতো বিরক্ত হয়ে পড়েছিল এ ধারাবাহিক দেখতে দেখতে।

তবে বর্তমানে আবার একবার সূর্য দীপাকে মাঝে মধ্যেই কাছাকাছি দেখা যাচ্ছে যা দেখে ভক্তরা বেশ খুশি হয়ে যাচ্ছে। নিজেদের দুই মেয়ে সোনা রুপার জন্যই কাছাকাছি আসছে তারা আর সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছে দর্শকরা। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে রুপার আসল পরিচয় অর্থাৎ সে যে দীপার মেয়ে সেটা জানতে পেরেছে সূর্য। সেটা জানতে পেরে তাকে সকলে মিথ্যে বলেছে এমনটা ভেবে সে রুপাকে নিজের বাড়িতে নিয়ে গেছে। আর যতদিন না দীপা নিজের মুখে সত্যিটা স্বীকার করছে সে কিছুতেই রুপাকে দীপার কাছে আসতে দিচ্ছেনা।

এরই মধ্যে তার সঙ্গে আবার দেখা হয়েছে কবিরের। কবিরকে তার স্ত্রীয়ের সাথে দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে সূর্য। এবং তারপরেই তার মনে হয়েছে যে যদি দীপা তাকে সত্যিটা বলতো বা তার কাছে আসল সত্যিটা স্বীকার করত সে কোনদিনই দীপাকে অস্বীকার করত না। এরপরেই সে নেশাগ্রস্থ অবস্থায় দীপার বাড়িতে আসে এবং দীপাকে নিজের মনের কথা খুলে বলে। সে বারবার বলতে থাকে যে তার জীবনে অন্য কেউ নেই সে আজও দীপাকেই ভালোবাসে। কিন্তু উল্টোদিকে দীপা জানে যে মিশকার সঙ্গে সূর্যর বিয়ে হয়েছে, যার জন্য সে নিজেকে বারবার সূর্য থেকে দূরে নিয়ে যেতে চায়।

এই দৃশ্য দেখে দর্শকরা একটাই কথা বলছে যে যতই ভুল বোঝাবুঝি বারুক বা বহু বছর দূরে থাকুক সূর্য দীপা এখনো একে অপরকে পাগলের মতো ভালোবাসে। তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা একটুও কমেনি। এই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “মুভ অন সবাই করতে পারে না..সূর্য দীপার কেউই করতে পারেনি..ওরা এখনও একে অপরকে ঠিক আগের মতোই ভালোবাসে..এতো বছরের বিচ্ছেদ,মান-অভিমান, সংঘাত, অবিশ্বাস অনেক ঝড় বয়ে গেছে কিন্তু ভালোবাসাটা কোথাও হারিয়ে যায়নি..সূর্য দীপা একসাথে থাকুক বা না থাকুক,তারা দুজনে একে অপরের জন্য পুরোপুরি
ডেডিকেটেড.. তাই মিশকা এতো বিষ ঢালার পরেও না সূর্যর মন থেকে দীপার ভালোবাসা মুছতে পেরেছে আর না দীপার মন থেকে সূর্যকে সরাতে পেরেছে..হয়তো তারা এখন একসাথে থাকে না কিন্তু একে অপরের বিপদে সবার আগে দৌঁড়ে যায়।”