‘রোশনাই’ ধারাবাহিকে ‘আরণ্যক’-এর বোনের চরিত্রে অস্মি ঘোষকে নিশ্চয়ই মনে আছে দর্শকের! সদ্য শেষ হয়েছে সেই ধারাবাহিকের শুটিং। আর তারপরেই হঠাৎ মুম্বই পাড়ি দিলেন অস্মি! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তবে কি এবার বলিউডে নিজের ভাগ্য আজমাতে চলেছেন এই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ?
সম্প্রতি ইনস্টাগ্রামে মুম্বই থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অস্মি। সেই ছবি দেখেই কৌতূহলী নেটিজেনরা আন্দাজ করছেন, হয়তো কাজের সূত্রেই মুম্বই গেছেন তিনি। যদিও অভিনেত্রীর ছবিগুলো দেখে সরাসরি কোনও শুটিং বা প্রোজেক্টের ইঙ্গিত মেলেনি। বরং, দেখা যাচ্ছে মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁয় জমিয়ে সি-ফুড উপভোগ করছেন অস্মি! ক্যাপশনটাও বেশ মজার—“সি-ফুড ডায়েটে আছি। আমি দেখছি এবং খাচ্ছি।”
এমন এক ঝলমলে শহরে গিয়ে যদি একটু খাওয়াদাওয়া না হয়, তবে কি হয়? যদিও বলিউডের কোনও অফিশিয়াল খবর এখনও পাওয়া যায়নি, তবু ভক্তরা আশায় বুক বেঁধেছেন—হয়তো খুব শিগগিরই মুম্বইয়ের পর্দাতেও দেখা যাবে অস্মিকে।
আরও পড়ুনঃ ঘর ভাড়া করে সময় কাটাচ্ছেন টলিপাড়ার এই তারকা যুগল? প্রেমের গুঞ্জন ফের জোরদার!
তবে এটাও মনে রাখা জরুরি, এর আগেও অস্মি নিজেকে প্রমাণ করেছেন নানা চরিত্রে—‘ধুলোকণা’, ‘আয় তবে সহচরী’, ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। কাজেই মুম্বই হোক বা কলকাতা, অস্মির কেরিয়ারের নতুন মোড় নিয়ে সকলেই বেশ উৎসাহী।
তাহলে কি এবার পর্দার নতুন ঠিকানা মুম্বই? উত্তর সময়ই দেবে!





