ধুলোকণা (Dhulokona) সিরিয়ালের পর ছোট পর্দায় ফের বড় ধামাকা নিয়ে ফিরলেন মানালি দে (Manali Dey)। তবে এবারে আর স্টার জলসা নয়, জি বাংলা (Zee Bangla) -র হাত ধরে নতুন সিরিয়াল নিয়ে ফিরে এলেন মানালি। তার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kacha Koi Moner Kotha) -র প্রথম ঝলক প্রকাশ পাওয়ার পর ধারাবাহিকের প্লটটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।
তবে মাঝে বেশ কিছু দর্শক এমনটাও বলছিলেন যে বিষয়বস্তু এবং দৃশ্যগুলি খুবই সাদামাটা তাই সবকিছুই বিবর্ণ মনে হচ্ছে। কিন্তু এই ভ্রান্তি ছিল মাত্র কিছুদিনের। তারপরেই নিজের আসল খেল দেখাতে শুরু করে এই ধারাবাহিক। অসম্ভব সুন্দর একটি বাস্তব গল্পকে নাটকের মোড়কে সম্প্রচার করছে জি বাংলা। আর তাতে ভীষণ খুশি দর্শক মহল।
না, এটা কেবল মুখের কথা নয়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো চলতি সপ্তাহের টিআরপি তালিকা। কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি যে সময় সম্প্রচারিত হয় ঠিক একই সময়ে স্টার জলসায় সম্প্রচার হয় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। দর্শকদের মাঝে কমলা ও পৃথ্বীরাজের জনপ্রিয়তাও কিন্তু কম নয়। কিন্তু এইবার তাদের সেই জনপ্রিয় তাকেও হার মানিয়ে, টিআরপিতে এগিয়ে গেল জি বাংলায় সদ্য আসা ধারাবাহিক কার কাছে কই মনের কথা।
চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকির প্রাপ্ত নম্বর ৪.৭। অন্যদিকে স্টার জলসায় সম্প্রচারিত কার কাছে কই মনের কথার প্রতিদ্বন্দ্বি অর্থাৎ কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের টিআরপি তালিকায় প্রাপ্ত নম্বর ৪.৪। এই নিয়ে বেশ চিন্তিত কমলার ভক্তরাও।
বেশ আটঘাট বেঁধেই স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিককে স্লটহারা করার উদ্দেশ্য নিয়ে জি বাংলা জোর কদমে সম্প্রচার করছে কার কাছে কই মনের কথা। যতদিন যাচ্ছে ধারাবাহিকটিতে গল্পের মান আরো উন্নত হচ্ছে এবং বাস্তব জিনিসগুলি দর্শকদের সামনে চিত্রায়িত হচ্ছে। এবং পরবর্তীকালে যে গল্প আনতে চলেছে এই ধারাবাহিক তাতে ধারণা করা হচ্ছে আরো ভালো জায়গায় যাবে কার কাছে কই মনের কথার টিআরপি।





