কমলিনীর চক্রান্তে দূরত্ব সৃষ্টি হলো রাধিকা অনির্বাণ এর মাঝে, বিয়ে হতে না হতেই লেখিকা নব দম্পতির মাঝে নিয়ে চলে এলেন তৃতীয় ব্যক্তি!

এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে এক্কা দোক্কা (Ekka Dokka)। শুরুতেই এই ধারাবাহিকটি অনেক কারণেই সমালোচিত হয়েছে। কিন্তু বর্তমানে ধারাবাহিত্যের জনপ্রিয়তার দর্শক মহলে কিছু কম নয়। ধীরে ধীরে রাধিকা এবং অনির্বাণ চরিত্র দুটি নজর কেড়েছে দর্শকের তাই তাদের সর্বদা একসাথে দেখতে চায় তারা।

এই ধারাবাহিকে শুরুর দিকে রাধিকার সাথে জুটি রেখেছিল পোখরাজ। বিয়ে হয়েছিল তাদের। কিন্তু সেই সাক্ষ্যতা কখনোই গড়ে ওঠেনি তাদের মধ্যে। সব সময় একটা ভুল বোঝাবুঝি এবং অশান্তির মধ্যে দিয়ে সম্পর্কটা অতিবাহিত হয়েছে। সে সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরও একবার নতুন করে শুরু করেছে রাধিকা অনির্বাণ। কিন্তু লেখিকা বোধয় এবারও সুখী করবে না রাধিকাকে।

এর আগেও বহুবার তাদের মধ্যে নানা সমস্যা দেখা গিয়েছে। অনেক বাধা-বিপত্তি পাড় করে অনেক মানুষের কটুক্তি সহ্য করে এক হয়েছে রাধিকা আর অনির্বাণ। অনেক সাধ্য শান্তি করে শেষ পর্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। কিন্তু বিয়ে হলেও কি সুখী হবে তারা? তাদের সুখের মাঝে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে অনির্বাণের বান্ধবী।

এর আগেও অনেক ধারাবাহিকের নায়ক নায়িকার মাঝখানে তাদের বন্ধু অথবা বান্ধবীকে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে সম্পর্কের সমীকরণকে পাল্টে যেতে দেখা গিয়েছে। অর্থাৎ এই দৃশ্য নতুন নয় দর্শকদের কাছে। তারা এমনটা আগেও দেখেছেন। শুরুতে কিন্তু কমলিনীর উদ্দেশ্য ছিল রাধিকাকে ঈর্ষান্বিত করে অনির্বানের কাছাকাছি পৌঁছে দেওয়া।

কিন্তু বহু আগেই সেই উদ্দেশ্য থেকে সরে গিয়েছে কমলিনীর মন। রাধিকাকে অনির্বাণ এর কাছাকাছি পৌঁছে দেওয়ার জায়গায় সে ধীরে ধীরে ঢুকে পড়ছে তাদের দুজনের সম্পর্কের মাঝে। ভাঙন ধরছে রাধিকা অনির্বাণ এর সদ্য বিবাহিত জীবনে। রাধিকা কি পারবে এই ভাঙ্গন আটকাতে? নাকি পূর্বের মতন আরও একবার সংসার ভেঙে যাবে তার?