এই মুহূর্তে বাংলা বিনোদনের সবচেয়ে উন্নত চ্যানেল স্টার জলসার (Star jalsha) সব থেকে জনপ্রিয় ধারাবাহিকটি হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। প্রতি সপ্তাহে চ্যানেল টপার এই ধারাবাহিক। দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকে প্রতিটি চরিত্রই। বর্তমানে এই ধারাবাহিকের মূল আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে দীপা আর সূর্যর দুই যমজ সন্তান সোনা এবং রুপা।
সম্প্রতি যে প্লট নিয়ে এগিয়ে যাচ্ছে গল্প
ধারাবাহিকের প্লট অনুযায়ী বর্তমানে দীপা চেষ্টা করে চলেছে সেনগুপ্ত পরিবারের সসম্মানে নিজের একটা জায়গা তৈরি করার। তবে এটা সে নিজের জন্য করছে না। দীপার দুই মেয়ে সোনা এবং রুপার সুন্দর ভবিষ্যতের জন্য একটা ভালো শৈশব উপহার দিতে ক্রমাগত চেষ্টা করে চলেছে সে। প্রতিনিয়ত সূর্যের কড়া অপমান গুলিকে হজম করে আবার ঘুরে দাঁড়াচ্ছে দীপা। আর এই যাত্রায় তার পাশে রয়েছে লাবণ্য সেনগুপ্ত।
আজকের পর্বে দেখা যাবে
এ দিনের পর্বে দেখা যায় কাকাইয়ের এই কাণ্ডকারখানার জন্য মিশকার কাছে ক্ষমা চায় সূর্য। কিন্তু মিশকা মনে মনে ঠিক করে এরপর এমন কিছু একটা করবে যাতে দীপা আর উঠে দাঁড়াতে না পারে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে অর্ধেক সম্পন্ন হওয়া পুজো এবার পুরোপুরি সম্পন্ন হয়। আর সেখানে আবারো নিজের বাবা-মাকে খুঁজতে উতলা হয়ে ওঠে সোনা।
নিজের বাবা মায়ের কাছে যাবে বলে বায়না জোরে সে। আরো একবার সবার সামনে সূর্যকে বাবা না বলে ডাক্তারবাবু বলে সম্বোধন করে সোনা। আর এইবার দীপা বোঝালেও তাতে কাজ হয় না। সোনা কিছুই বুঝতে চায় না সে রাগ করে উপরে চলে যায়। আর সূর্য কষ্টে দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়ে। সে ভেবেই পায় না কিভাবে সোনাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেবে আর ফিরিয়ে দেওয়ার পর সেই বা কিভাবে থাকবে।
সূর্যের কষ্টটা বুঝতে পারে দীপা আর লাবণ্য। এসবের জন্য লাবণ্য নিজেকে দোষী মনে করলে দীপা বলে এর জন্য তার কোন দোষ নেই। ওদিকে মিশকা সোনার মা-বাবাকে আনার প্ল্যান করতে থাকে। সে একজনকে ফোন করে এবং বলে তার ৩০ বছরের কাছাকাছি একজন মহিলা এবং একজন পুরুষ চাই। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। মিশকার মুখে লেগে থাকা বাঁকা হাসি প্রমাণ করে যে আবার কোন নতুন সর্বনাশের খেলায় মেতে উঠতে চলেছে সে। দীপা কি পারবে এই সবকিছু থেকে সবাইকে রক্ষা করতে?





