মাত্র ৪৪ বছর বয়সে এক বিশেষ ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এক জনপ্রিয় বাঙালি অভিনেত্রী। চিকিৎসকেরা জানিয়েছেন, রোগটি টিউমারের মাধ্যমে শরীরের কিছু নির্দিষ্ট স্থানে ছড়িয়ে পড়ছে। প্রায় আট মাস ধরে চলা এই অসুস্থতা বদলে দিয়েছে তাঁর প্রতিদিনের জীবন। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক লড়াইও তাঁকে প্রতিনিয়ত ক্লান্ত করছে।
অভিনেত্রীর পরিবারের অবস্থা আরও কঠিন। বাড়িতে রয়েছেন ৭০ বছরের মা আর ছোট্ট ৯ বছরের কন্যা। দু’জনেই পুরোপুরি তাঁর উপর নির্ভরশীল। রবিবার নিজের মুণ্ডিত মাথার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, এই সময়টা শুধু যন্ত্রণা নয়, বরং ভালবাসা আর শক্তি পাওয়ারও সময়। তাঁর কথায়, সবচেয়ে অন্ধকার দিনগুলোতেও বন্ধু ও পরিবারের ভালবাসাই তাঁকে টিকিয়ে রেখেছে।
তৃতীয় প্যারাতেই জানা গেল, তিনি আর কেউ নন, অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। ‘গুলাব গ্যাং’, ‘পার্চড’, ‘জোরাম’-সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গে তন্নিষ্ঠা বলেন, “আমার বাবাও ক্যানসারে মারা গিয়েছিলেন। এখন আমি নিজে সেই পথে হাঁটছি। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না।”
তিনি আরও জানান, সারা জীবন স্বাস্থ্যকর জীবনযাপন করেও এই রোগ তাঁকে আঘাত করেছে। ক্যানসার কাকে কোন রূপে আক্রমণ করবে, তা আগে থেকে বোঝার উপায় নেই। এই কয়েক মাসে শারীরিক যন্ত্রণার পাশাপাশি জীবনবিমা, স্বাস্থ্যবিমা নিয়েও দৌড়ঝাঁপ করতে হয়েছে তাঁকে। তবে দিয়া মির্জা, কঙ্কনা সেনশর্মা, শাবানা আজ়মি, দিব্যা দত্ত, রিচা চড্ডা, বিদ্যা বালনের মতো সহকর্মী ও বন্ধুরা পাশে দাঁড়িয়ে তাঁকে লড়াইয়ের শক্তি দিয়েছেন।
আরও পড়ুনঃ দুঃসংবাদ! টলিউডে নেমে এলো গভীর শোকের ছায়া! বিনোদন জগতকে চির বিদায় জানালেন জয় বন্দ্যোপাধ্যায়
বাংলা ছবিতেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তন্নিষ্ঠা। বিশেষ করে ‘বিবর’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। আজ কঠিন সময়ের মধ্যে দিয়েও যে সাহস ও দৃঢ়তা তিনি দেখাচ্ছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণার।





