বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। শুরুর প্রথম থেকেই ধারাবাহিকে সূর্য দীপার জুটি অত্যন্ত পছন্দ দর্শকদের। তবে বর্তমানে তাদের দুই যমজ মেয়ে সোনা রুপা চরিত্রগুলিও খুবই মন্ত্রমুগ্ধকর এমনটাই মত দর্শকের। এই চরিত্র যে ২ খুদে শিল্পী অভিনয় করছে। তবে বহুদিন পরে সূর্য দীপাকে কাছাকাছি দেখে দর্শকরা আরও একবার এই ধারাবাহিকের প্রশংসায় মেতেছে ।
অনেকদিন হলো সূর্য দীপা মিশকার কারণে ভুল বোঝাবুঝির শিকার। কিন্তু এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তারা দুজন এক হতে পারছে না বারে বারে তাদের মধ্যে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে মিশকা। দুইজন সন্তানের জন্য তারা বারে বারে একে অপরের কাছাকাছি এলেও নিজেদের মনের কথা প্রকাশ করতে পারছেনা। এমনকি নিজেদের সন্তানদের আসল পরিচয় পর্যন্ত তারা জানতে পারেনি এই নিয়ে দর্শক রীতিমতো বিরক্ত হয়ে পড়েছিল এ ধারাবাহিক দেখতে দেখতে।
তবে বর্তমানে আবার একবার সূর্য দীপাকে মাঝে মধ্যেই কাছাকাছি দেখা যাচ্ছে যা দেখে ভক্তরা বেশ খুশি হয়ে যাচ্ছে। নিজেদের দুই মেয়ে সোনা রুপার জন্যই কাছাকাছি আসছে তারা আর সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছে দর্শকরা। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে রুপার আসল পরিচয় অর্থাৎ সে যে দীপার মেয়ে সেটা জানতে পেরেছে সূর্য। সেটা জানতে পেরে তাকে সকলে মিথ্যে বলেছে এমনটা ভেবে সে রুপাকে নিজের বাড়িতে নিয়ে গেছে। আর যতদিন না দীপা নিজের মুখে সত্যিটা স্বীকার করছে সে কিছুতেই রুপাকে দীপার কাছে আসতে দিচ্ছেনা।
এরই মধ্যে তার সঙ্গে আবার দেখা হয়েছে কবিরের। কবিরকে তার স্ত্রীয়ের সাথে দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে সূর্য। এবং তারপরেই তার মনে হয়েছে যে যদি দীপা তাকে সত্যিটা বলতো বা তার কাছে আসল সত্যিটা স্বীকার করত সে কোনদিনই দীপাকে অস্বীকার করত না। কিন্তু তাদের দুজনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন তারা বাবা মা হিসাবে একেবারে আদর্শ এমনটাই মনে করছে দর্শকরা। তারা একে অপরের মেয়েদের সাথে এত সুন্দর ব্যবহার করে তাদের ভালোবাসা দেয় সেগুলো দেখেই প্রশংসা করছে সকলে।
সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝির পাহাড় রয়েছে। তারা একে অপরের মনের মধ্যে নিজেদের জন্য ভালোবাসা জমিয়ে রাখলেও সেটা বাইরে প্রকাশ হতে দিচ্ছে না। কিন্তু নিজেদের যমজ মেয়েদের পরিচয় না জেনে তাদেরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। সুন্দর করে খেয়াল রাখছে তাদের শরীর খারাপ হলে তারা চিন্তিত হয়ে পড়ছে। এই সব দেখেই দর্শকরা বলছে দুই মেয়ের আদর্শ বাবা মা হয়ে ওঠার মধ্যে দিয়েই তারা আবার এক হবে।





