জি বাংলার (Zee Bangla) সম্প্রচারিত নতুন ধারাবাহিক “কার কাছে কই মনের কথা” (Kar Kache Koi Moner Katha)। মূল চরিত্রে রয়েছে মানালি দে। গল্প অনুযায়ী বর্তমানে ‘বিয়ের পর্ব’ মিটেছে পরাগ-শিমুলের। বিয়ের পর থেকে একটা দিনও শান্তি পায়নি শিমুল। ফুলসজ্জাটাও ভেস্তে দিয়েছে পরাগের মা।
এই ধারাবাহিকের নায়কের নাম পরাগ। শুরু থেকেই তার চারিত্রিক বৈশিষ্ট্য গুলো দেখে ভালো লাগেনি দর্শকদের। ধীরে ধীরে এই নায়ক তার নিজের ব্যবহারের মাধ্যমে দর্শকদের কাছে খলনায়কে পরিণত হচ্ছে। দর্শকদের মতে নায়কের নামে কলঙ্ক এই পরাগ। আজ পর্যন্ত নায়ক হওয়ার একটাও কাজ করেনি সে।
পেশায় সে একজন শিক্ষক। কিন্তু পুঁথিগত বিদ্যা ছাড়া আর কোনরকম বোধ বুদ্ধি, সামাজিক জ্ঞান, ব্যবহার কোন কিছু দেখেই শিক্ষিত বলে মনে হয় না তাকে। একজন শিক্ষক হয়ে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়ার চেষ্টা করে, মায়ের কথায় তাল মিলিয়ে সদ্য আসা একটি মেয়েকে কোনরকম সহযোগিতা না করে উল্টে কথা শোনায়। শুধু নায়ক কেন, একজন সাধারন মানুষের ক্ষেত্রেও এই সমস্ত কিছু মানায় না।
খুব স্পষ্ট ভাবে দেখতে গেলে বিয়ের পর থেকে কখনো স্বামীর সঙ্গ পায়নি শিমুল। কোনদিনও তার স্বামী কোন একটি বিষয়েও তার পাশে এসে দাঁড়ায়নি। এ দিনের পর্বে দেখা যায় শিমুলের বাবার দেওয়া স্মৃতি, তার হারমোনিয়ামটা মায়ের কথায় চিলেকোঠায় ভাঙা জিনিসপত্রের পাশে রেখে আসে পরাগ। শিমুলের অনুরোধ একবারের জন্য টলাতে পারিনি তার মন।
দর্শকদের দাবি এই ধারাবাহিকের কোন নায়ক নেই। আছে কেবল নায়িকা। তারা যাকে নায়ক মনে করেছে সে আসলে জলজ্যান্ত একটা ভিলেন। মানুষ হওয়ার যোগ্যতা যে রাখে না, একটি মেয়ের প্রতি কি ব্যবহার করতে হয় সেইটুকুনি জ্ঞান যার নেই সে আর যাই হোক নায়ক হওয়ার যোগ্য নয়। দর্শকদের মতে এমন বিশ্রী নায়ক বোধ হয় কোন ধারাবাহিকেই আজ পর্যন্ত দেখানো হয়নি।
View this post on Instagram





