স্টার জলসার (Star jalsha) একটি বহুল চর্চিত এবং সমালোচিত ধারাবাহিক হচ্ছে এক্কাদোক্কা (EkkaDokka)। শুরু হওয়ার পর ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছিল। কিন্তু ধীরে ধীরে ধারাবাহিকে ঘটে চলা বিভিন্ন অদ্ভুত কাণ্ডকারখানা ধারাবাহিকটিকে দর্শকদের কাছে সমালোচনার পাত্র বানিয়ে তোলে।
শুরুতে গল্প ছিল রাধিকার পোখরাজ নিয়ে
ধারাবাহিকের শুরুটা হয়েছিল পোখরাজ এবং রাধিকার খুনসুটি আর ভালোবাসার মধ্যে দিয়ে। পরবর্তীতে তাদের বিয়েও হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। এরপর ধারাবাহিকের নায়ক নায়িকা একে অপরের থেকে আলাদা হয়ে অন্য নায়ক এবং নায়িকার সঙ্গে জুটি বাঁধেন।
রঞ্জাবতীর শুরুর থেকেই অত্যন্ত পছন্দের দর্শকের
এক্কা দোক্কাতে বেশ অনেকদিন ধরে একটি নতুন চরিত্র এন্ট্রি নিয়েছে। চরিত্রটির নাম রঞ্জাবতী। আসলে পোখরাজকে তার ফ্যামিলির লোক তার কাকারাই কিডন্যাপ করায়, এইরকম অবস্থায় পোখরাজকে বাঁচাতে এগিয়ে আসে রঞ্জাবতী। এই রঞ্জাবতীর বাবা কিডন্যাপারদের সাথে কাজ করে, সে পোখরাজকে খাবার দিতে আসে এবং তখনই পোখরাজের সাথে তার আলাপ হয়।
এরপর রঞ্জার সাথে বিয়ে হয় পোখরাজের আর তারপর একটু একটু করে একে অপরকে ভালবাসতে শুরু করে তারা। দর্শকদের কাছে রাধিকার চেয়ে নায়িকা হিসেবে রঞ্জাকে অনেক বেশি উপযুক্ত বলে মনে হয়। ধীরে ধীরে এই চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায় দর্শকমহলে। রঞ্জার মধ্যে রাধিকার মতন আড়ষ্টতা নেই। ঝলমলে রোদ এর মতন প্রাণবন্ত সে। এই চরিত্রটিকে ভালোবেসে ফেলেন দর্শকরা।
অনির্বাণের পাশে রঞ্জা পোখরাজের দাঁড়ানো দেখে মুগ্ধ দর্শক
সম্প্রতি রাধিকা আর অনির্বাণ এর বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে অনির্বাণকে ফাঁদে ফেলার চেষ্টা করছে তারই বন্ধু কমোলিনী। প্রথমে তার কথায় রাধিকা অনেকটাই প্রভাবিত হয়েছিল কিন্তু পরবর্তীতে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। অনির্বাণের পাশে আছে প্রত্যেকে। এই পর্বে দেখা যায় রঞ্জা এবং পোখরাজও এসে দাঁড়িয়েছে অনির্বাণের পাশে।
এ দিনের পর্বে অনির্বাণকে পুলিশ অ্যারেস্ট করতে এলে রঞ্জা সেই অফিসার কে বলে, “কই সঠিক জায়গায় তো আপনারা এত তৎপরতা দেখান না। আর আজকে আপনাকে একটা মেয়ে যা খুশি বলল আর আপনিও চলে এলেন? আপনার মনে হতে শুরু করে দিল যে এই লোকটাই সবকিছু করেছে? আপনার মনে হওয়াটাকে কিন্তু কেউ জানতে চায় না।” এরপর পোখরাজ বলে, “কারো নামে কমপ্লেন করা হলে সে প্রথমে সন্দেহ ভাজন হয়। তারপর দোষ প্রমাণ হলে সে ক্রিমিনাল হয়। আর আপনি তো শুরু থেকেই একজনকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছেন।” কোন ভনিতা না করে নির্ভীকভাবে সঠিক জায়গায় সঠিক কথা বলেছে সে। এর পর রঞ্জা চরিত্রটিকে অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমতী মনে হচ্ছিল দর্শকদের। এমনিতে শুরু থেকেই রঞ্জা সাহসী এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এখন পোখরাজ তার পাশে আছে তাই তার উজ্জ্বল্য যেন আরো অনেক গুন বেড়ে গিয়েছে।





