‘গোবিন্দা উঠতি নায়িকাদের সু’গার ড্যা’ডি…’- সর্বসমক্ষে বি’স্ফোরক স্ত্রী সুনীতা! কি দেখে এমন কথা বললেন গোবিন্দা পত্নী?

মাঝেমধ্যেই বলিউডের চর্চায় উঠে আসে গোবিন্দা ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন। এবার সেই আলোচনায় নতুন করে আগুন ঢেলেছেন সুনীতা নিজেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, গোবিন্দা প্রায়শই কমবয়সি নবাগতা অভিনেত্রীদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, যাঁদের অনেকেই নাকি একজন তথাকথিত সুগার ড্যাডির খোঁজে থাকেন। সুনীতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনুরাগীদের একাংশ যেখানে হতবাক, সেখানে আর একাংশ এই বক্তব্যকে দাম্পত্য জীবনের দীর্ঘদিনের অস্থিরতারই প্রতিফলন বলে মনে করছেন। সুনীতা কোনও রাখঢাক না রেখেই জানিয়েছেন, এই ধরনের আচরণ তাঁদের পারিবারিক শান্তিতে বড়সড় ধাক্কা দেয়।

সুনীতার কথায়, এই পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়ে তাঁদের দুই সন্তান যশবর্ধন এবং টিনা আহুজার উপর। একজন মা হিসেবে সন্তানদের চোখে বাবার ভাবমূর্তি নষ্ট হতে দেখা তাঁর কাছে ভীষণ যন্ত্রণার। তিনি বলেন, বড় হয়ে ওঠা সন্তানরা সব বোঝে এবং বাবার এই ধরনের আচরণ তাদের মনে গভীর প্রভাব ফেলে। ঘরের পরিবেশ ক্রমশ অস্থির হয়ে ওঠে, যা মানসিক চাপ তৈরি করে গোটা পরিবারের উপর। সুনীতার মতে, স্বামী হিসেবে গোবিন্দার প্রতি তাঁর অভিযোগ থাকলেও, একজন বাবা হিসেবে সন্তানদের কষ্টটাই তাঁকে সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে।

এখানেই থামেননি সুনীতা। তাঁর মতে, বলিউডের ঝলমলে দুনিয়ায় এমন অনেক উঠতি অভিনেত্রী রয়েছেন, যারা কেরিয়ার বা বিলাসবহুল জীবনের লোভে প্রতিষ্ঠিত এবং বয়স্ক অভিনেতাদের কাছাকাছি যেতে চান। গোবিন্দা সরল স্বভাবের হওয়ায় অনেক সময় সাহায্য করতে গিয়ে এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়েন বলে ইঙ্গিত দেন তিনি। তবে সুনীতার স্পষ্ট বক্তব্য, একাধিকবার একই ধরনের ঘটনা ঘটলে তা আর সাধারণ ভুল বলে এড়িয়ে যাওয়া যায় না। এই মন্তব্যই গোবিন্দা ভক্তদের মধ্যে বাড়তি আলোড়ন ফেলেছে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে চলা বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুলেছেন গোবিন্দা নিজেই। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এই সমস্ত ঘটনার নেপথ্যে রয়েছে একটি বড় ষড়যন্ত্র। অভিনেতার কথায়, তিনি এতদিন চুপ থাকায় অনেকেই তাঁকে দুর্বল ভাবতে শুরু করেছিলেন। সেই সুযোগেই নাকি তাঁর পরিবারকেও অজান্তে ব্যবহার করা হচ্ছে। গোবিন্দা বলেন, প্রথমে পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তারপর তার প্রভাব সমাজে ছড়িয়ে পড়ে। তাই এবার তিনি আর চুপ থাকতে চান না।

গোবিন্দা আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি কাজ থেকে খানিকটা দূরে রয়েছেন ঠিকই, কিন্তু সেটি তাঁর নিজের সিদ্ধান্ত। বাজারে তাঁর ছবি নিয়ে আগ্রহ কম এমন কথা শোনা গেলেও, তিনি নিজেই বহু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন। স্ত্রীর প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, সুনীতা হয়তো বুঝতে পারছেন না যে তিনিও এই তথাকথিত ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছেন। তাঁর কথায়, সুনীতাকে যেন এই খেলায় সামনে নামিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে, একসময়ের আদর্শ দম্পতির সম্পর্ক এখন প্রকাশ্যেই প্রশ্নের মুখে, আর সেই উত্তরের অপেক্ষায় বলিপাড়া।