বর্তমানে স্টার জলসার (Star jalsha) একটি নবাগত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে তুঁতে (Tunte)। শুরু হওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক। টিআরপিতে তেমন একটা ভালো ফল করতে না পারলেও ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকদের খুব কাছের হয়ে উঠছে। এর মাঝেই শোনা গেল বদলে যাচ্ছে প্রিয়াঙ্কা!
অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই ধারাবাহিকেও নাকি নায়িকাবদল! ধারাবাহিকে দেবলীনা সৈয়দ আরেফিনের প্রেমিকা ছিলেন। সেই সময় নায়িকা বলেছিলেন, ‘‘চিত্রনাট্যে খুব মিষ্টি, আদুরে মেয়ে হিসেবেই আমায় দেখানো হবে।’’ বেশ কয়েকটি পর্বে তাঁকে দেখেওছে দর্শক। হঠাৎ কী হল? কোনও সমস্যার কারণেই কি এই বদল?
কেন ধারাবাহিক ছাড়লেন দেবলীনা
তিনি এই মুহূর্তে নাচের অনুষ্ঠান নিয়ে ইওরোপে। তিনি খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। সেখান থেকেই বলেছেন, ‘‘ঠিক খবর। আমি আর ধারাবাহিক ‘তুঁতে’তে নেই।’’ এও জানান, সমস্যা নয়, নাচের অনুষ্ঠানের কারণেই তিনি ধারাবাহিকে অভিনয় করতে পারছেন না। তাঁর কথায়, ‘‘আগে থেকেই বিদেশে একাধিক অনুষ্ঠান। নাচের ট্যুর।
একটি অস্ট্রেলিয়ায় করে এসেছি। পরের মাসে আমেরিকায় যাব। এই ভ্রমণ সাত-আট মাস আগেই ঠিক করা।’’ তিনি জানান, প্রযোজক স্নিগ্ধা বসু সে কথা জানতেন। কিন্তু ধারাবাহিকের গল্প রোজ বদলায়। ফলে, আগের অনেক কিছু বাতিল করে নতুন চিত্রনাট্য আনতে হয়। তাঁর অনুপস্থিতিতে ধারাবাহিকের জনপ্রিয়তায় ভাটা পড়ুক, একেবারেই চাননি দেবলীনা। সেই কারণে প্রযোজকের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন।
দেবলীনা আর বদলে আসছে মিশমি
‘তুঁতে’র ‘প্রিয়াঙ্কা’ চরিত্রে আসতে চলেছে নবীনেত্রী মিশমি দাস। তিনি জানিয়েছেন, সদ্য শুটে যোগ দিয়েছেন তিনি। এটুকু জানেন, প্রচুর ধামাকা অপেক্ষা করে রয়েছে। বাকিটা ক্রমশ প্রকাশ্য। রেটিং চার্টে মিশমি অভিনীত ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ দশম স্থানে। একই সঙ্গে স্লট লিডার। দারুণ খুশি নায়িকা। জানিয়েছেন, ‘তুঁতে’কেও একই ভাবে রেটিং চার্টে দেখতে চান।
View this post on Instagram





