কটাক্ষের পর বিরতি! অবশেষে কাকাকে নিয়ে ফিরলেন ইমন চক্রবর্তী! খুশি নেটদুনিয়া!

মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি সাধারণ পোস্ট করেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। কিন্তু সেই পোস্ট ঘিরে যে ধরনের কটাক্ষ আসে, তাতে বেশ বিরক্ত হন তিনি। পরে লাইভে এসে স্পষ্ট জানান, ব্যক্তিগত জীবন নিয়ে আর কিছু শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে সেই সময় নেটদুনিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছিল।

ইমনের ব্যক্তিগত ভিডিও বলতে অনেকেই তাঁর কাকার সঙ্গে মজার মুহূর্তগুলোকেই বেশি পছন্দ করেন। কাকাকে নিয়ে করা ভিডিওগুলি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়। ফেব্রুয়ারির শেষদিকে কাকার জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। কিন্তু তার পরের ঘটনাগুলির জেরে হঠাৎই এই ধরনের ভিডিও থেকে দূরে সরে যান গায়িকা।

পরে অবশ্য ইমন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি আবার আগের মতো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবেন। যদিও কাজের সংক্রান্ত পোস্ট করলেও কাকাকে নিয়ে আর নতুন কোনও ভিডিও শেয়ার করতে দেখা যায়নি তাঁকে। ফলে ভক্তদের মধ্যেও একটা অপেক্ষা তৈরি হয়েছিল।

অবশেষে প্রায় এক মাস পর সেই অপেক্ষার অবসান। ২৪ মার্চ আবার কাকাকে নিয়ে একটি নতুন ভিডিও পোস্ট করেন ইমন। ভিডিওতে আগের মতোই তাঁদের খুনসুটি নজর কাড়ে। পাশাপাশি কাকাও জানিয়ে দেন, ইমনের অপমান তিনি কোনওভাবেই মেনে নিতে পারেন না এবং সেই কারণেই কিছুদিন তিনিও দূরে ছিলেন সোশ্যাল মিডিয়া থেকে।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ। অনেকেই জানিয়েছেন, তাঁরা এই জুটিকে খুব মিস করছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি ইমনকে ঘিরে রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছিল। যদিও প্রার্থী তালিকায় নাম না থাকায় তিনি নিজেই অনুরোধ করেন, এই নিয়ে আর আলোচনা না বাড়ানোর জন্য।