ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নাম সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-র জীবন নিয়ে তৈরি হতে চলা বায়োপিক ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা তুঙ্গে। তাঁর ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় কবে বড়পর্দায় দেখা যাবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশই বেড়েছে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুটিং শুরু হয়েছে ছবির, আর তাতেই নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র জীবনকাহিনি।
এই ছবিতে সৌরভের ভূমিকায় অভিনয় করছেন Rajkummar Rao। পয়লা এপ্রিল কলকাতায় শুরু হয়েছে শুটিং, আর ইতিমধ্যেই ইডেন গার্ডেন্স থেকে কিছু ঝলক শেয়ার করেছেন তিনি। তবে দর্শকদের কৌতূহলের কেন্দ্র এখন আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র—ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন। দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনুরাগীরা, আর সেই জল্পনাই যেন আরও ঘনীভূত হচ্ছে।
প্রথমদিকে শোনা গিয়েছিল, সৌরভকন্যা Sana Ganguly-র পছন্দ অনুযায়ী Triptii Dimri-র নাম বিবেচনায় রয়েছে। পাশাপাশি টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নামও উঠে এসেছিল আলোচনায়। কিন্তু সর্বভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে নির্মাতারা নাকি অন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
সিনে মহলের অন্দরমহল সূত্রে জোর জল্পনা, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে Sanya Malhotra-কে। তাঁর অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতাও এই চরিত্রের জন্য গুরুত্বপূর্ণ, যা তাঁকে এই ভূমিকায় এগিয়ে রেখেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও এই খবর ঘিরে উত্তেজনা বাড়ছে দিনদিন। যদি এই জল্পনা সত্যি হয়, তবে রাজকুমার রাওয়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন সানিয়া।
আরও পড়ুনঃ ‘হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছিলেন স্ত্রী!’ মৃ’ত্যুভয়কে জয় করে নতুন জীবনের স্বাদ! অনিন্দিতার প্রেগন্যান্সি পিরিয়ডের সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতি আজও টাটকা!
এই বায়োপিকটি প্রযোজনা করছেন Luv Ranjan এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন Vikramaditya Motwane। ছবির নাম রাখা হয়েছে ‘দাদা’, যা ক্রিকেটপ্রেমীদের কাছে এক আবেগের নাম। এই নামেই পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়, আর সেই কারণেই বায়োপিকের নামেও ধরা পড়েছে তাঁর ব্যক্তিত্বের ছাপ। সব মিলিয়ে, এই ছবি ঘিরে প্রত্যাশা এখন আকাশছোঁয়া।





