পোখরাজ রঞ্জার জীবনে নতুন অধ্যায়, ঘরে আসছে নতুন সদস্য! এতদিন পর প্রিয় জুটিকে দেখে খুশি ভক্তরা

বর্তমানে স্টার জলসার (Star jalsha) একটি অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে এক্কাদোক্কা (Ekka Dokka)। পরে ধারাবাহিকের মোর পরিবর্তন হলেও এই ধারাবাহিক যে প্রথমে একটি দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প বলবে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল প্রথম প্রকাশ্যে আসা প্রোমোতেই। এই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা।

দু’ জনেই টেলিপর্দার বেশ পরিচিত মুখ। এখানেই চমকের শেষ নয়, ‘এক্কা দোক্কা’ ধারাবাহিক দিয়ে অনেকদিন পরে সিরিয়ালে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। পরবর্তীতে দ্বিতীয় নায়ক রূপে ধারাবাহিকে আগমন ঘটেছে প্রতীক সেনের। টিআরপির দৌড়ে বেশ ভালো জায়গাতেই রয়েছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিক আসতে চলেছে নয়া চমক।

একে অপরের কাছে এলো পোখরাজ রঞ্জা

প্রথমে পোখরাজ এর সঙ্গেই রাধিকার প্রেমালাপ এবং বিয়ে হলেও পরবর্তীতে তাদের সম্পর্ক ভাঙ্গে। আলাদা হয়ে যায় দুজনে দুজনার থেকে। রাধিকা থাকতে থাকতেই পোখরাজের জীবনে আসে এক নতুন ব্যক্তি, যার নাম রঞ্জা। শুরুতে পোখরাজ বিষয়টাকে গ্রহণ করতে না পারলেও পরবর্তীতে একটু একটু করে নিজের স্ত্রী রূপে গ্রহণ করে নেয় রঞ্জাকে।

মা বাবা হতে চলল পোখরাজ আর রঞ্জা

কিন্তু এইবার তাদের জীবনে ঘটল নতুন ঘটনা। এক অন্য পরিচয় পরিচিত হতে চলেছে তারা। এই দিনের পর পেয়ে রওজা রঞ্জা পোখরাজকে বলে, “আমি তোমাকে চাইলেও তেমন কোন আঘাত দিতে পারবো না, আর তুমি চাইলেও আমাকে সেভাবে ভালবাসতে পারবে না। যখন ভালোবাসবে আমি বুঝতে পারবো।”

এসব শুনে পোখরাজ তাকে জানায় সে যদি ভালো না বাসতো তাহলে রঞ্জাকে কখনোই এতটা কাছে আসতে দিত না। তখন রঞ্জা, পোখরাজকে বলে তাদের মাঝে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার মনে হচ্ছে সে মা হতে চলেছে। এই শুনে তাকে কাছে টেনে নেয় পোখরাজ। খুশিতে মুখ দিয়ে কথা বেরোয় না তার। তাহলে এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে পোখরাজ আর রঞ্জার জীবনে।