মেঘকে সরাতে নীলকে মেরে ফেলার হুমকি দিল ময়ূরী শুনে নিল মীনাক্ষী! এবার কি তবে গল্প অন্যদিকে ঘুরতে চলেছে ইচ্ছে পুতুলের?

বর্তমানে জি বাংলা (Zee Bangla) সম্প্রচার করছে সব ধামাকাদার ধারাবাহিক। এগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই দর্শকদের মধ্যে একটু একটু করে নিজের জায়গা তৈরি করতে শুরু করে দিয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের প্রধান কাহিনী দুই বোন এবং তাদের এক ভালবাসার মানুষকে ঘিরে। যদিও মূল আকর্ষণ নায়িকা মেঘ। বর্তমানে বেশ অনেকটাই পরিবর্তন ঘটেছে মেঘের চরিত্রে। ফলে দিন দিন আরো কৌতুহলী হয়ে উঠছে এই ধারাবাহিকের দর্শকরা। তবে সম্প্রতি এই ধারাবাহিকে ঘটে গেছে এক মহাবিপদ।

নীলকে রক্ত দিলো মেঘ

অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে বসে নীল। খবরটা প্রথম জানতে পারে ময়ূরী, আর জানার পর সোজা নীলের বাড়িতে সেই খবরটা জানায় সে। কিন্তু বিষয়টা কোনভাবেই মেঘের কান অব্দি যাতে না পৌঁছয় তাই বাড়িতে সঙ্গে সঙ্গে কিছু বলেনি ময়ূরী। পরে মেঘে যখন জানতে পারে তখন নীলের কাছে ছুটে যায় এবং নীলকে রক্ত দেয় সে।

নিজের ভুল বুঝতে পারল মীনাক্ষী

ময়ূরী ঠিক যেটার ভয় পেয়েছিল সেটাই হচ্ছে দেখে রাগে পাগল হয়ে যায়। সে মেঘের কাছে আসে এবং বলে মেঘ যদি আরেকটু বাড়াবাড়ি করে তাহলে সে রক্ত নষ্ট করে নীলকে মেরে ফেলবে। সব শুনে মেঘ বলে স্ত্রী হিসেবে তার একটা কর্তব্য আছে। আর যতদিন সে নীলের স্ত্রী ততদিন সেই কর্তব্য পালন করে যাবে মেঘ। বাইরে থেকে মেঘ আর ময়ূরীর সমস্ত কথা শুনে ফেলে মীনাক্ষী।

ময়ূরীর ভালো মানুষের মুখের আড়ালে যে এমন একটা রূপ রয়েছে তা সে কল্পনাও করতে পারেনি। মীনাক্ষী ভেবে পায়না এই অবস্থায় কিভাবে মেঘের সামনে গিয়ে তার চোখে চোখ রেখে কথা বলবে। সে ঠিক করে নীল সুস্থ হলেই মেঘের কাছে ক্ষমা চেয়ে দুজনকে এক করে দেবে সে। যদি সত্যিই এমন কিছু ঘটে তাহলে কেমন লাগবে দর্শকদের?