নিজের কষ্টের জ্বালা মেটাতে শিমুলকে কষ্ট দিচ্ছে তার শাশুড়ি! আজকের পর্বে দেখা যাবে শিমুলের শাশুড়ির জীবনের কষ্ট 

এখন জি-বাংলায় (Zee Bangla) একেবারে জমে উঠেছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। দিন যত এগোচ্ছে ধারাবাহিকের বাস্তববাদী ছবি আরো বেশি করে পরিস্ফুট হচ্ছে। ধারাবাহিকের প্রধান চরিত্র শিমুল। এই চরিত্রের মধ্যে দিয়ে বাংলার হাজারো মেয়ে নিজেদেরকে দেখতে পাচ্ছে। টিআরপিতেও ধীরে ধীরে বেশ ভালো ফল করতে শুরু করেছে এই ধারাবাহিক।

সম্প্রতি ধারাবাহিকে শিমুলকে নাচ গানের রিহার্সালের জন্য অনেক অপমানিত হতে হয়েছে। শিমুলকে বাড়ি থেকে বের অব্দি করে দিয়েছে পরাগ। কিন্তু আবারো সবকিছু মানিয়ে নিয়েছে সে। আবার নিজের ঘর সংসারের প্রতি মন দিয়েছে পুরনো সবকিছুকে ভুলে। শিমুল যতই এই বাড়ির মতন হওয়ার চেষ্টা করুক না কেন শিমুলের শাশুড়ি তাকে কখনো স্নেহ করেনি।

রান্না করায় শিমুলের সাথে দুর্ব্যবহার করলো শাশুড়ি

সকাল সকাল সবার জন্য রান্না করছে শিমুল। এটা দেখে শিমুলের শাশুড়ি তাকে বলে “আরো বেশি করে তেল মশলা নষ্ট করো। রান্না ঘরের দখলটা তো নিয়েই নিয়েছো।” এই শুনে শিমুল বলে যেখানে যতটা প্রয়োজন ততটাই তেল মশলা ব্যবহার করছে সে। আর রান্নাঘরে ঢুকে রান্না করাটা যদি দখল নেওয়া মনে হয় তাহলে তার শাশুড়ি মা যেন ভাবেন শিমুল তার অধীনে এখানে কাজ করছে।

নিজের কষ্টের কথা শিমুলকে শোনালো তার শাশুড়ি

পুতুল তখন তার মাকে বলে নিজে তো ওই একই ডাল চচ্চড়ি করে। আজ মেয়েটা একটু ভালো রান্না করছে, সহ্য হচ্ছে না। তখন শিমুলের শাশুড়ি তাদের বলে সেও একসময় অনেক ভালো রান্না করত তাই তার শাশুড়ি মা সবসময় তাকে সঙ্গে করে অনেক অনুষ্ঠান বাড়িতে নিয়ে যেত। একদিন তার রান্না খেয়ে অনেকেই খুব প্রশংসা করেছিল যেটা পছন্দ হয়নি তার শাশুড়ি মায়ের আর তাই দুদিন তাকে খেতে দেয়নি। শিমুল তার শাশুড়ির এই কষ্টের কথা শুনে তাকে বলে, “অনেক তো কষ্ট করেছেন, এইবার একটু বিশ্রাম নিন।”

শিমুলের মাকে ফের অপমান করলো পরাগের মা

তখনই দেখা যায় শিমুলের মায়ের চিন্তা হতে থাকে তার জন্য। তাই শিমুলের মা শিমুলকে ফোন করে। এই দেখে শিমুলের শাশুড়ি বলে মেয়েটার কানে ভাঙানি দেওয়ার জন্য ফোন করেছে এবার। সংসার ভাঙার কুমন্ত্রণা দেবেন এবার। কথাটা শুনে খুব খারাপ লাগে শিমুলের। সে তার মাকে বলে সে মরুক বাচুক তার মা যেন তার খোঁজ না নেয়। শিমুলের কষ্ট দেখে কেঁদে ফেলে তার মা।