এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছে জি বাংলার (Zee Bangla) অন্যতম ধারাবাহিক ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবহিকটি যখন শুরু হয়েছিল তখন প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। তারপর ধীরে ধীরে দর্শকদের ধারণাকে ভুল প্রমাণিত করে এগিয়ে চলেছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের নায়িকা মেঘের আপাদমস্তক পরিবর্তন দর্শকদের ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। কারোর সঙ্গে প্রতিনিয়ত অন্যায় করা হলে পরবর্তীতে সে কি রূপ ধারণ করতে পারে তারই এক প্রকৃষ্ট উদাহরণ ধারাবাহিকের নায়িকা মেঘ। মেঘের পরবর্তী জীবনের পথ চলা নিয়েই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প।
মেঘের ব্যবহারে অবাক তার মা
মেঘের এই পরিবর্তনে অবাক তার নিজের মা। এত সহৃদয় একটি মেয়ে কি করে এত কঠিন হয়ে গেল সেটাই ভেবে পাচ্ছে না তার মা। এদিনের পর্বে দেখা যায় মেঘের মা তাকে জিজ্ঞাসা করে সে কি চাইছে? কেন সে এমন করছে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেন সে নীলকে দেখতে গেল না? প্রত্যেকটা কথার যথোপযুক্ত জবাব দিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায় মেঘ।
নীলের কাছাকাছি যাওয়ার চেষ্টায় ময়ূরী
অন্যদিকে নীলের বাড়ি গিয়ে হাজির হয় ময়ূরী। হাতে একটা ফুলের বুকে। ময়ূরীকে দেখে নীলের মা আহ্লাদে আটখানা। তার প্রশংসায় পঞ্চমুখ সে। নীলের দায়িত্ব ময়ূরীর হাতে দিয়েই বেরিয়ে যায় মীনাক্ষী। প্রাথমিকভাবে ময়ূরীকে ধন্যবাদ জানালেও যখন ময়ূরী নীলের ওপর জোর খাটাতে আসে তখন নীল স্পষ্ট জানিয়ে দেয় নিজের সীমানা যেন অতিক্রম না করে ময়ূরী।
আরো একবার নীলের মুখোমুখি মেঘ
ইউনিভার্সিটিতে গিয়ে মেঘ দেখে সবাই তাকে নিয়ে হইচই করছে, তাকে অভিনন্দন জানাচ্ছে। এই ইউনিভার্সিটি থেকে আগে কেউ কখনো প্রতিযোগিতায় যেতে নেই। এই এত বড় একটা সাফল্যের উদ্দেশ্যে তাদের কলেজের শিক্ষিকা গোটা সেকেন্ড সেমিস্টারকে ছুটি দিয়ে দেয় আনন্দ করার জন্য। অন্যদিকে মেঘ ভীষণ উৎসাহী হয়ে রয়েছে গুরুজির কাছে গান শিখবে বলে। হঠাৎ লাইব্রেরি যাবার সময় মেঘের সামনাসামনি হয় নীল। দুজনের মুখেই এক মলিনতার ছাপ। তবে কি মেঘ কি আবার অপমান করবে নীল?
View this post on Instagram





