ছোটপর্দার জনপ্রিয় জুটি Shweta Bhattacharya এবং Rubel Das আবার একসঙ্গে ফিরছেন টেলিভিশনের পর্দায়। তবে কোনও নতুন ধারাবাহিকে নয়, বরং Didi No. 1-এর বিশেষ পর্বে দেখা যাবে এই রিয়েল লাইফ কাপলকে। এই উইকএন্ডে শো-এর সঞ্চালনায়ও থাকছেন তাঁরা দু’জনে।
এর আগেও বিশেষ পরিস্থিতিতে শ্বেতাকে একাই অনুষ্ঠান সামলাতে দেখা গিয়েছিল। তবে এবার তাঁর পাশে রয়েছেন রুবেলও। আগামী শনি ও রবিবারের এই বিশেষ পর্বে অংশ নেবেন টলিপাড়ার একাধিক পরিচিত দম্পতি। থাকছেন Rupankar Bagchi ও তাঁর স্ত্রী, সঙ্গীতশিল্পী দেবজিৎ ও বন্দনা, অভিনেতা অরিন্দ্য ও সায়ন্তনী-সহ আরও অনেকে।
শো চলাকালীন বর্ষীয়ান অভিনেত্রী সোমা চক্রবর্তী রুবেলের কাছে জানতে চান, বিয়ের পর সংসার কেমন চলছে। সেই প্রশ্নের উত্তরে মজার ছলে অভিনেতা বলেন, “আমাকে একদম নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে!” রুবেলের এই মন্তব্যে সেটে হাসির রোল পড়ে যায়। শ্বেতাও মজা করেই পুরো বিষয়টি উপভোগ করেন।
আরও পড়ুন: ‘মা চলে গেল…’ ২১ বছর পর একই মে মাসে ফের শোকের ছায়া! মাকে হারিয়ে ভেঙে দিশাহারা ভাস্কর বন্দ্যোপাধ্যায়!
অনুরাগীদের মতে, পর্দার বাইরেও এই জুটির খুনসুটি বেশ উপভোগ্য। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের সময় থেকেই দর্শকদের মধ্যে শ্বেতা ও রুবেলের জুটির জনপ্রিয়তা তৈরি হয়েছিল। সেই জনপ্রিয়তাই এখনও অটুট রয়েছে। তাই দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখে খুশি দর্শকরাও।
প্রসঙ্গত, রুবেলকে শেষবার একটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেলেও শ্বেতা কিছুদিন ধরেই ছোটপর্দা থেকে দূরে রয়েছেন। ফলে দর্শকরা অনেক দিন ধরেই এই জুটির প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। এবার সিরিয়াল নয়, গেম শো-এর মঞ্চেই তাঁদের একসঙ্গে দেখা যাবে, যা নিয়ে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।





