মানিকের মা বাড়ির বউ থেকে এবার কমলাকে মেয়ে করে নিল! নিজের হাতে খাইয়ে দিল তাকে

বর্তমানে স্টার জলসা (Star jalsha) সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sreeman Prithwiraj)। টিআরপিতে ধারাবাহিকটি তেমন ভালো ফল করতে না পারলেও বেশ কিছু দর্শকদের মনে একটি বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে তা বলাই বাহুল্য। এই ধারাবাহিকের দুই খুদে দম্পতি কমলা এবং মানিক ধারাবাহিকের প্রধান আকর্ষণ।

এই ধারাবাহিকটি যে সময়টিকে তুলে ধরছে সেই সময়ে পণপ্রথা, বাল্যবিবাহ এই সবকিছুই বহাল ছিল। তাই সেই সময়ের অনেক খুঁটিনাটি জিনিসপত্রই দর্শকদের সামনে নতুন করে উত্থাপিত হচ্ছে। এই ধারাবাহিকে যে ক্ষুদে দম্পতিকে দেখানো হচ্ছে তাদের দেখবেন বলেই অনেক দর্শক নিয়ম করে টেলিভিশনের সামনে বসে পড়ে। এই দুই দম্পতির খুনসুটি, ভালোবাসা একে অপরের প্রতি বিশ্বাস এসব কিছুই দর্শকদের খুব পছন্দের।

মানিকের তার বউ কমলার জন্য করা প্রত্যেকটি কাজে ভীষণ খুশি হন দর্শক মহল। কমলা খায়নি বলে তার জন্য খাবার নিয়ে যাওয়া, কমলার জ্বর হলে তার হয়ে বাসন মাজতে যাওয়া কিংবা কমলা পড়াশোনা করতে চায় বলে তার জন্য বাড়িতে মহিলা সাজিয়ে এক সাহেবকে ঢোকানো এই সমস্ত দুঃসাহসী কাজই করতে দেখা গিয়েছে মানিককে। আর এই সমস্ত কিছুই ধারাবাহিকটিকে অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর করে তুলেছে।

নিয়ম ভাঙ্গলেন মানিকের মা

কিন্তু এই দিনের পর থেকে দেখে দর্শকদের এই ধারাবাহিকটির প্রতি ভালোলাগা আরও অনেক গুণ বেড়ে গেল। যারা এই ধারাবাহিকের নিত্য দিনের সঙ্গী তারা হয়তো জানবেন বিয়ে হয়ে আসার পরে কমলা অজান্তে বাড়ির পুরুষদের সাথে খেতে বসে পড়ে। তার জানা ছিল না সেই বাড়িতে আগে পুরুষরা খায় তারপর মহিলারা খায়। সেই দিন তার শাশুড়ি মা তার হাত থেকে গ্রাস কেড়ে নিয়েছিলেন এবং বলেছিলেন এই বাড়ির মেয়ে বউরা সবার শেষে খাবার খায়।

এই প্রথম স্বামীদের আগে খেতে বসলেন বউরা

কিন্তু এই দিন তার সেই শাশুড়ি মা’ই সবার আগে অর্থাৎ বাড়ির পুরুষদের আগে কমলাকে নিজের পাশে বসিয়ে পাত পেড়ে খাইয়ে দিলেন। ভেঙ্গে দিলেন সমস্ত নিয়ম। কমলা যখন জিজ্ঞাসা করল “কেউ তো এখনো খায়নি, তারা খাবেনা? আমি কীকরে আগে খেয়ে নেব?” তখন তার শাশুড়ি মা নিজে তার পূর্বে করা ভুল স্বীকার করেন এবং কমলাকে খাইয়ে দেন। এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় দর্শকদের।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)