বর্তমানে বাংলা ধারাবাহিক জগতের বঙ্গ সেরা ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া। নতুন বছর শুরু হওয়ার পর থেকে নিজের জায়গা থেকে নড়ানো যায়নি এই ধারাবাহিককে, এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে অনুরাগের ছোঁয়া। তবে এখন সূর্য দীপার ভুল বোঝাবুঝির সেই ট্র্যাক আর পছন্দ করছে না দর্শক। তার ওপরের মিশকার ষড়যন্ত্র যেন ধরা পড়েও পড়ছে না সূর্যের জন্য। তাই এখন সুদীপা জুটির অনুরাগীরা চাইছেন যেন খলনায়িকা মিশকার সমস্ত ষড়যন্ত্র সকলের সামনে আসে। আর মিল হয় সূর্য দীপার। কিন্তু সেই সঙ্গে সূর্যদীপার পাশাপাশি তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপাকেও বেশ পছন্দ করছে দর্শক।
ধারাবাহিকে নায়ক নায়িকার মধ্যে মধ্যে এতটা ভালোবাসা থাকার পরেও তাদের এই বিরহ মোটেই সহ্য করতে পারছেন না তাদের অনুরাগীরা। বিশেষত সূর্য যেমন আগের দিন দীপাকে জড়িয়ে ধরে মনের ভালোবাসার কথা জানালো তারপর দর্শক অনেক বেশি করে চাইতে শুরু করেছেন সবটার সমাধান। ধারাবাহিকের পর্ব গুলি দেখেই দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন টুইস্ট আনা হচ্ছে এই ধারাবাহিকটিতে। আর এই নিত্যনতুন চমক দেখে মনে হচ্ছে যে হয়তো খুব শীঘ্রই দর্শকদের চাহিদা পূর্ণ হবে। মাঝখানে দর্শকদের একটু বিরক্তির সম্মুখীন করলেও বর্তমানে বেশ আনন্দই প্রদান করছে এই ধারাবাহিক।
দর্শকরা চেয়েছে সূর্য দীপার মধ্যে দূরত্ব কমুক, কিন্তু তা না হয়ে দুই মেয়ের পরিচয় নিয়ে আবার ভুল বোঝাবুঝির শিকার হতে শুরু করল গল্পের নায়ক নায়িকা। বর্তমানে দুই মেয়ের আসল পরিচয় একটু একটু করে সবার সামনে আসলেও কোন কিছুই পুনরায় একেবারে ঠিক হচ্ছে না আর সেটা পছন্দ করছিলেন না দর্শক। কিছুদিন আগেই দেখা গেছে সূর্য জানতে পেরে গেছে দীপা হল রুপার মেয়ে। জানিয়ে রীতিমতো দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছিল সে।এরপর ঘটনাচক্রে রূপা জানতে পারে সোনা মিশকার মেয়ে নয়। এরপর জানতে পারে এমন একটি খবর যা শুনে আকাশ থেকে পড়ে দীপা।
ডাক্তারের থেকে দীপা জানতে পারে তার যমজ সন্তান হয়েছিল। কিন্তু সে জানতো না তার একটি সন্তান তার শাশুড়ি মা নিজের সাথে নিয়ে চলে যায়। যখন সে জানতে পারে সে একটি নয় বরং দুটি সন্তানের মা তখন আরেক সন্তানের কথা ভেবে সে কেমন আছে কোথায় আছে এ সমস্ত কিছুই একটা মায়ের মনকে ভয় ভীত করে তোলে। ডাক্তারি থেকে সত্যিটা জানার পর সে লাবণ্য সেন এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে সোনা কার মেয়ে?
সূর্য দীপার মধ্যেকার বিরহ আর পছন্দ হচ্ছে না দর্শকদের। বারবার জিতে যাচ্ছে মিশকা। কিছুতেই আসল সত্যিটা আসছে না সূর্যের সামনে। এইবার সব বিরহ ঘুচে নতুন মোর নিতে চলেছে অনুরাগের ছোঁয়া। আগামী সপ্তাহে দীপা সূর্যকে আবার আগের মতো একসাথে দেখা যাবে এমনটাই আশা করা হচ্ছে। খবরটা পেয়ে বেশ খুশি সূর্য দীপার ভক্তরা।





