‘সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়…’ স্বরূপ বিশ্বাস গ্রেফতারি নিয়ে মুখ খুললেন ঋত্বিক চক্রবর্তী! টলিউড বিতর্কে বি’স্ফোরক অভিনেতার!

টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকেই বিনোদন জগতে শুরু হয়েছে জোর চর্চা। শ্লীলতাহানি, তোলাবাজি এবং আরও একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পেশ করা হলে তাঁকে কয়েকদিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর টলিউডের বহু অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলী নিজেদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে যে নানা অভিযোগ ঘুরে বেড়াচ্ছিল, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর সেগুলিও নতুন করে সামনে আসতে শুরু করেছে।

এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, সেগুলির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের পরেই প্রকৃত সত্য সামনে আসবে বলে তাঁর মত।

তবে শুধুমাত্র তদন্তের প্রসঙ্গেই থেমে থাকেননি ঋত্বিক। তিনি দাবি করেন, এতদিন যাঁরা বিভিন্ন কাজের কৃতিত্ব নির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্বের অনুপ্রেরণার সঙ্গে যুক্ত করতেন, তাঁদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাঁর বক্তব্য, যদি সমস্ত সাফল্যের পিছনে এক ব্যক্তির অনুপ্রেরণার কথা বলা হয়ে থাকে, তাহলে বিতর্কের ক্ষেত্রেও সেই প্রসঙ্গ আলোচনায় আসতেই পারে।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়াতেও নিজের মত প্রকাশ করেন ঋত্বিক। একটি পাহাড় এবং একটি ল্যাম্পপোস্টের ছবি পোস্ট করে তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। সেই পোস্ট ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা, আর অনেকেই অভিনেতার ওই ইঙ্গিতপূর্ণ বার্তার অর্থ খোঁজার চেষ্টা করছেন।