টলিউডের দলবদল! রাজনীতি নিয়ে বি’স্ফোরক সুদীপা! তারকাদের উদ্দেশে দিলেন কড়া বার্তা!

টলিউডের একাংশের রাজনৈতিক অবস্থান বদল এবং ক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে চলার প্রবণতা নিয়ে সরব হলেন সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সম্প্রতি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি বিনোদন জগতের কিছু পরিচিত মুখের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, পরিস্থিতি বদলালেই মত বদলানোর প্রবণতা দর্শকদের চোখ এড়ায় না।

পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা দেখানো বা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় কেউ কি সত্যিই বাধ্য ছিলেন? তাঁর বক্তব্য, যাঁরা একসময় ক্ষমতার কাছাকাছি থেকে নিজেদের অবস্থান মজবুত করেছিলেন, আজ পরিস্থিতি পাল্টাতেই তাঁদের আচরণেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এই বিষয়টিকেই তিনি কটাক্ষ করেছেন।

একই সঙ্গে সুদীপা স্পষ্ট করে জানান, রাজ্যের একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য অনেক নেতাই তাঁর পরিবারের পরিচিত। কিন্তু সেই সম্পর্ককে তিনি কখনও রাজনৈতিক প্রচার বা ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করেননি। তাঁর দাবি, ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক অবস্থান এক জিনিস নয়।

সুদীপা আরও বলেন, জীবনে কাজের সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি এলেও তিনি কখনও রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেননি। বরং নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। তাঁর মতে, কোনও দলের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ থাকলেই সেই দলের প্রচারে অংশ নিতে হবে, এমন ধারণা ভুল।

পোস্টের শেষ অংশে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়েও মন্তব্য করেন। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু তারকার অবস্থানও বদলাতে পারে বলে তাঁর ধারণা। সেই কারণেই তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, জনপ্রিয়তার খোঁজে নতুন মঞ্চ খুঁজতে অনেকেই হয়তো এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা।