বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সেই এক জনপ্রিয় তরুণ অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর সামনে আসতেই স্তম্ভিত হয়ে পড়েছেন সহকর্মী থেকে অনুরাগীরা। টেলিভিশন ও সিনেমা দুই ক্ষেত্রেই নিজের প্রতিভার ছাপ রেখে যাওয়া এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নিজের বাড়িতে একাই ছিলেন তিনি। সেই সময়েই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হলেও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানা গেছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় একটি সরকারি হাসপাতালে। পরিবারের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার আরও একটি দিক সকলকে অবাক করেছে। জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন ওই অভিনেত্রী। এমনকি একটি ভিডিও পোস্টেও তাঁকে বেশ স্বাভাবিক এবং হাসিখুশি অবস্থায় দেখা যায়। তাই হঠাৎ এই মর্মান্তিক খবর সামনে আসায় অনুরাগীদের মধ্যে বিস্ময় আরও বেড়েছে।

আরও পড়ুনঃ ‘হাঁটুতে তীব্র ব্যথা…’ ‘শরীর সাথ দিচ্ছে না!’ য’ন্ত্রণাকে বুড়ো আঙুল! মনের জোরেই দর্শকদের মাঝে উপস্থিত অভিনেত্রী মুনমুন সেন!
প্রয়াত অভিনেত্রী হলেন হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ সঞ্চিতা উগল। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের মাধ্যমে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিক ও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অল্প বয়সেই তাঁর এই মৃত্যু বিনোদন জগতে বড় শূন্যতা তৈরি করল।





