বর্তমানে বাংলা বিনোদন (Entertainment) মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আর এই বিনোদনের একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)। এই ধারাবাহিকগুলির মধ্যে দিয়েই দর্শকরা তাদের অবসর জীবন যাপন করে থাকেন। এই ধারাবাহিক গুলিকে আবার এক কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয় যার ফল বেরোয় টিআরপি (TRP) তালিকায়। এই টিআরপি তালিকার মধ্যে দিয়েই দর্শকদের পছন্দ-অপছন্দ, ভালোলাগা সমস্ত কিছু বুঝতে পারে চ্যানেল। চলতি সপ্তাহের টিআরটির মধ্যে দিয়ে দর্শকদের রুচিশীল পছন্দের একটি নিদর্শন মিলল।
টিআরপিতে রদবদল
এই সপ্তাহের টিআরপিতে হয়ে গিয়েছে অনেক বড় রদবদল। উল্টে পাল্টে গিয়েছে প্রথম পাঁচের ধারাবাহিকগুলির স্থান। তার মধ্যে সবচেয়ে চমকে দেওয়া বিষয় রয়েছে দুটি। এক, দীর্ঘ সময় ধরে টিআরপি টপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার জায়গা নিয়েছে জগদ্ধাত্রী আর দুই, শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের জন্য টিআরপি তালিকার এক থেকে পাঁচ এর মধ্যে নিজেকে তুলে ধরেছে সন্ধ্যা তারা।
দর্শকদের রুচির পরিবর্তন
একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন ধারাবাহিকের স্থান পরিবর্তন ছাড়াও আরো একটি বিশেষ জিনিস ধরা পড়েছে টিআরপি তালিকায়। যে ধারাবাহিকগুলি চলতি সপ্তাহে এক থেকে পাঁচ এর মধ্যে অবস্থান করছে, সেই ধারাবাহিক গুলির বেশির ভাগই শাশুড়ি বৌমার সুন্দর সম্পর্ককে ইঙ্গিত করছে। বিষয়টি সত্যিই বেশ লক্ষণীয়।
পজিটিভিটি চাইছেন দর্শক মহল
অনুরাগের ছোঁয়ায় লাবণ্য আর দীপার মাঝে যে সম্পর্ক বর্তমান তা মা-মেয়ের তুলনায় কিছু কম নয়। ফুলকি ধারাবাহিকেও ফুলকির সাথে তার শাশুড়ির সম্পর্ক দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। আবার রাঙাবউ ধারাবাহিকেও পাখির সাথে তার জেঠি শাশুড়ির ভীষণ ভাব। আর যার কথা উল্লেখ না করলেই নয় তিনি হলেন বিজয়া মাঠান। অর্থাৎ সদ্য বিবাহিত সন্ধ্যার শাশুড়ির সাথে সন্ধ্যার সম্পর্ক দেখলে মুগ্ধ না হয়ে থাকা যায় না।
এই সপ্তাহের টিআরপিতে একটি জিনিস স্পষ্ট ও প্রমাণিত, দর্শকরা বর্তমানে শাশুড়ি বৌমার কুট কাচালি ছেড়ে তাদের মধ্যে সুন্দর সম্পর্কের বন্ধনকে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করছেন। যার ফলে পজিটিভিটি সম্পন্ন ধারাবাহিক গুলি উঠে আসছে টিআরপির শীর্ষে। দর্শকদের রুচিবোধের বেশ উন্নতি ঘটছে, আজকের টিআরপি তালিকা তার জলজ্যান্ত প্রমাণ।





