শেষ শ্যুট হয়ে গেল ডান্স বাংলা ডান্সের, বাদ পড়লেন মৌনী! বলিউড থেকে এনেও তাকে ছাড়া শেষ হলো শো!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) রিয়েলিটি শো-তে দর্শকদের জন্য রয়েছে ভরপুর বিনোদন। প্রতিযোগিদের নাচের পাশাপাশি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) -র মজাদার সঞ্চালনা, সুন্দরী বিচারকদের সঙ্গে তার খুনসুটি সর্বোপরি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) -র সঙ্গে অঙ্কুশ এবং হাম্পটি (Humpty) -র খুনসুটি খুবই পছন্দ করেন দর্শকরা। এর মাঝেই বাদ পড়লেন মৌনী রায়! কিন্তু কেন?

বাংলার কোচবিহারের মেয়ে মৌনী রায়। এই অভিনেত্রী বলিউডে গিয়ে নিজের নাম উজ্জ্বল করেছেন, এটা অনেক বাঙালির কাছেই বেশ গর্বের বিষয়। যদিও হিন্দিতেই কাজ করেছেন তিনি। সম্প্রতি রণবীর কাপুর-আলিয়া ভাটের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতেও তাঁকে দেখা গিয়েছে, প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

‘ডান্স বাংলা ডান্স’-এর চলতি সিজনে বিচারকের আসনে বসেছেন মৌনী রায়। এই গোটা সিজনটা তাঁর দেখা পেয়েছেন দর্শক মহল। এটা নিসন্দেহেই বড় পাওনা দর্শক ও ডান্স বাংলা ডান্স এর প্ল্যাটফর্ম উভয়ের কাছেই। এমনিতেই এই ডান্স রিয়েলিটি শো বেশ হিট। এবার মৌনী আসায় এই শো এর টিআরপি (TRP) আরও বেড়েছে।

দেখা মিলল না মৌনীর

তবে অন্তিম পর্বে এসে কেনো ডান্স বাংলা ডান্স থেকে বাদ পড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী? টলিউড ছেড়ে বলিউডে বেশি নামডাক করেছেন বলেই কি ঈর্ষায় কোণঠাসা করা হলো অভিনেত্রীকে? অন্তিম পর্বের তার ঝলক না দেখতে পেয়ে বেশ চিন্তিত রয়েছেন দর্শক মহল। তাদের ধারণা বাদ দেওয়া হয়েছে তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবির সামনে এসেছে সেটি দেখার পর দর্শকদের এই ধারণা আরও দৃঢ় হয়েছে।

puja banerjee insta story

এই রিয়ালিটি শো এর সমস্ত বিচারক ও অঙ্কুশ সহ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা মিলছে শ্রাবন্তী, পূজা, শুভশ্রী, মিঠুন চক্রবর্তী এবং অঙ্কুশের। এই কোলাজে জায়গা হয়নি মৌনীর। আর এই দৃশ্য দেখার পরে দর্শকের ধারণা শেষ পর্বে বাদ পড়েছেন তিনি। আদৌকি এমনটা হয়েছে? এর প্রমাণ মিলবে ডান্স বাংলা ডান্সের অন্তিম পর্বে।