জি বাংলার (Zee Bangla) একটি অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi moner kotha)। শুরু থেকে বিতর্কিত বিষয়বস্তুর কারণে বিতর্কে রয়েছে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি। শুরুতে প্রোমোয় জোর দেওয়া হয়েছিল পাড়ার পাঁচ বউয়ের মধ্যেকার বন্ধুত্বের উপরে।
কিন্তু ধারাবাহিক শুরু হতে না হতেই তা বদলে গেল। পাঁচ নারীর বন্ধুত্বের গল্প থেকে হয়ে গেল এক মেয়ের শশুরবাড়িতে এসে স্বামী ও শাশুড়ির হাতে নির্যাতিত হওয়ার কাহিনি। তবে বর্তমানে ধীরে ধীরে আবার সেই ট্র্যাকেই ফেরার চেষ্টা করছে ধারাবাহিকের গল্প। টিআরপিতে প্রথম থেকেই বেশ ভালো ফলাফল করতে শুরু করেছে এই ধারাবাহিক।
পুতুলের গান শুনে খুশি হল তার মা
এদিনের পর্বে দেখানো হয় পাড়ার অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পুতুলকে নিতে এসেছে বিপাশা। শিমুলকে আসতে দেয়নি দেখে শিমুলের শাশুড়িকে বেশ ভালো করে দুচার কথা শুনিয়ে দেয় সে, এরপর পুতুলকে নিয়ে চলে যায়। স্টেজে উঠে নিজের নাম বলে গান গাইতে শুরু করে পুতুল। তার গান শুনে মুগ্ধ হয়ে যায় সবাই। তার মা বলে মেয়েটার গলা সত্যিই ভালো।
ঘোমটার আড়ালে নাচ করে মন জয় করলো শিমুল
তবে আসল খেল তো দেখাতে চলেছে শিমুল। শাশুড়ি মা স্বামীর সমস্ত বারণকে উপেক্ষা করে সময় মতো সেজেগুজে ঠিক করার অনুষ্ঠানে পৌঁছে যায় শিমুল। তাকে দেখে শান্তি পায় বিপাশা সহ তার বাকি বন্ধুরা। কারণ অনুষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ একটি অংশে প্রয়োজন হবে শিমুলের। ধারাবাহিকের আগামী পর্ব হতে চলেছে জমজমাট।
এই পর্বে দেখানো হবে ঘোমটার আড়ালে স্টেজে উঠে নাচ পরিবেশন করছে শিমুল। শিমুলের নাচ দেখে মুগ্ধ হয়ে যায় তার শাশুড়ি। কিন্তু এই মেয়েটি যে কে সেটা বুঝে উঠতে পারেন না তিনি। এক আধবার নিচু হয়ে মুখ দেখার চেষ্টা করলেও কিছুতেই মেয়েটিকে চিনে উঠতে পারে না তিনি। পরাগকে মেয়েটির বিষয়ে জিজ্ঞাসা করলে পরাগ তার মাকে বলে, সেও বুঝতে পারছে না বিষয়টা। আসল সত্যিটা জানার পর কী প্রতিক্রিয়া হবে শিমুলের শাশুড়ির?
View this post on Instagram





