স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। ধারাবাহিকটি শুরুর দিকে বেশ জনপ্রিয়তা পেলেও মাঝে একাধিকবার সমালোচিতও হয়েছে। সমালোচনায় কখনোই ভেঙে পড়েনি এক্কাদোক্কা, বরং নতুন উদ্যমে এগিয়ে গিয়েছে এবং এগিয়ে চলছে। ধারাবাহিকটি প্রথমে অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিকের হাত ধরে শুরু হয়। রাধিকা এবং পোখরাজের জুটি অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করে নেয়।
যদিও সেসব এখন অতীত কারণ গল্পে এখন রাধিকার নায়ক অনির্বাণ চরিত্রে অভিনেতা প্রতীক সেন এসেছে। অন্যদিকে পোখরাজের সঙ্গে বিয়ে হয় আরেক নায়িকা যায় নাম রঞ্জা। রাধিকা-অনির্বাণের পাশাপাশি দর্শক পোখরাজ এবং রঞ্জার জুটিকেও আপন করে নিয়েছে। পোখরাজকে খুব কম দেখানো হয় এই আক্ষেপ ছিল পোখরাজের ভক্তদের মনে।
প্রকৃত স্বামী হয়ে উঠেছে পোখরাজ
তবে এবার ধারাবাহিকের গল্প বলছে রাধিক-অনির্বাণ এবং পোখরাজ-রঞ্জা এই দুই জুটির গল্পই দেখানো হবে। ধারাবাহিকের সাম্প্রতিকতম দৃশ্য দেখা গিয়েছে মা হতে চলেছে রঞ্জা। নিজেই পোখরাজকে সেকথা বলে, যদিও তার মনে ভয় ছিল এই সন্তানের কথা শুনে পোখরাজ খুশি হবে কিনা? কারণ রঞ্জা ভাবে আজও রাধিকাকেই ভালোবাসে পোখরাজ। কিন্তু পোখরাজ এত বড় খুশির খবর শুনে রঞ্জাকে জড়িয়ে ধরে। যা দেখে খুবই খুশি হন দর্শকমহল।
রঞ্জার জীবন শক্তির উৎস পোখরাজ
বিয়ে হয়ে আসার পর থেকে কেউ পাশে ছিল না রঞ্জার। সেই শুরুর দিন থেকে তাকে সঙ্গ দিয়ে এসেছে পোখরাজ। সুখে দুঃখে সবকিছুতে রঞ্জার পাশে থেকেছে সে। তাকে কেউ কিছু বললে প্রতিবাদ করেছে পোখরাজ। খুব অদ্ভুতভাবে দুজনার বিয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে এসে কোন ঠাসা হতে হয়েছিল রঞ্জাকে। তাকে সেই অন্ধকার কোন থেকে বের করে আলোর দিশা দেখিয়েছে পোখরাজ।
ঠাম্মিকে উপযুক্ত জবাব দিল রঞ্জা
এই দিনের পর্বে রঞ্জা বাড়ির সবাইকে বুঝিয়ে দেয় সে একা নয় তার পাশে সর্বক্ষণের সাথী হয়ে রয়েছে পোখরাজের ভালোবাসা। এদিন নানা কথায় ছলে বলে রঞ্জাকে অপমান করে ঠাম্মি। তখন রঞ্জা ঠাম্মিকে বলে, “কিছুদিন আগে হলেও হয়তো আমি আপনার কথাগুলোতে মন খারাপ করতাম, কিন্তু পোখরাজ আমাকে শিখিয়েছে যে যা খুশি বলুক না কেন আমার আমিটা কোনদিনও বদলাবে না, তাই আজ আপনার কথাগুলোতে আমার কিছুই যায় আসে না।” রঞ্জার এমন প্রত্যুত্তরে বেশ খুশি হয়েছে ভক্তরা।





