‘বাইরে কে কার থেকে টাকা ধার নিয়েছে, সেটা বিগ বসের আলোচনার বিষয় না!’ ‘নন্দিনীর মা লজ্জিত, তুমি কি জেনে এসেছ?’ ‘বাইরের কথা নিয়ে বাড়ির মধ্যে আলোচনা হবে না, এটাই শেষবার!’ অনুষ্কার ভিত্তিহীন দাবিতে ক্ষো’ভে ফেটে পড়লেন সৌরভ গাঙ্গুলী! দাদার দরবারে কেঁদে ভাসালেন অনুষ্কা!

গতকাল রিয়েলটি শোয়ের (Reality Show) ঘরে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বড়সড় ঝামেলা তৈরি হয়। ভরত কল, নন্দিনী ও রাজবীরের মধ্যে এই অশান্তির সূত্রপাত। আসলে না জেনে রাজবীরের জন্য রাখা খাবার ভরত কল খেয়ে ফেলায় সমস্যা বাধে। এর পরেই নন্দিনী ভরত কলকে অন্যের খাবার খেয়ে নেওয়ার জন্য নানা কথা শোনাতে থাকে। ভরত কল বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেও পরিস্থিতি শান্ত হয়নি।

ক্ষমা চাওয়ার পরেও রাজবীর এসে ভরত কলের ওপর চিৎকার শুরু করে। সে সাফ জানিয়ে দেয়, ভরত কল যতক্ষণ না নিজের ১০টা ডিম তাকে দিয়ে দিচ্ছেন, ততক্ষণ এই ভুলের কোনো ক্ষমা হবে না। ভরত কল নিজের ডিম দিতে রাজি না হওয়ায়, রাজবীর সবার সামনে তাঁকে ‘ছাগল’ বলে চরম অপমান করে বসে। যদিও পরে রাজবীর ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সকালের এই ঘটনাতেই ঘরের পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিক, কাল ছিল ‘দাদা’ সৌরভ গাঙ্গুলীর দরবার। সারা সপ্তাহে প্রতিযোগীরা ঘরে কী কী করেছেন, তার পুরো হিসেব উঠে আসে সেখানে। খাবার নষ্ট করার জন্য অনুষ্কার দেওয়া অভিযোগের পর সৌরভ গাঙ্গুলী দুর্নিবারকে সাবধান করে দেন। একই সঙ্গে অনুষ্কা ঘরের ভেতরে যেভাবে সবার বিরুদ্ধে নানান কথা তুলছিল, তাকেও সতর্ক করে দিয়ে সৌরভ জানান, ভবিষ্যতে যেন এই ধরনের কাজ সে আর না করে। সিজলা সহ ঘরের বাকি সদস্যদের সঙ্গেও কথা বলেন সৌরভ।

এরপর সৌরভ গাঙ্গুলী অনুষ্কাকে কড়া ভাষায় শাসন করেন। বাইরে কী ট্রেন্ড চলছে, তা ঘরের ভেতরে এসে অন্য প্রতিযোগীদের বলায় সবাই ঘাবড়ে যাচ্ছে এই নিয়ে অনুষ্কাকে সতর্ক করা হয়। পাশাপাশি সৌরভ স্পষ্ট জানান, কে বাইরে কার থেকে টাকা ধার নিয়েছে, তা বিগ বসের ঘরে আলোচনা করার বিষয় নয়। অনুষ্কা যেভাবে সবার ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করছে এবং নন্দিনীর মা তাকে নিয়ে লজ্জিত কি না এই জাতীয় ভিত্তিহীন কথা বলছে, তা মোটেও ঠিক নয়। সৌরভ জানিয়ে দেন, এটাই শেষ বার, বাইরের কোনো কথা আর ঘরের ভেতরে আলোচনা করা যাবে না।

শো-এর বাকি অংশে গত পঞ্চায়েত ভোটের অধ্যায়টি আবার সামনে আসে। সেই ইলেকশনে ভোট চুরি হওয়ায় সঠিক ফলাফল জানা যায়নি, তাই পুনরায় ফলাফল ঘোষণা করা হয়। এতে ‘আগুন’ অর্থাৎ দুর্নিবারের দল জয়ী হিসেবে আত্মপ্রকাশ করে। এখন দেখার বিষয়, দাদার এই কড়া বার্তা ও পঞ্চায়েত ভোটের এই ফলাফলের পর আগামী পর্বে ঘরের পরিবেশ কোন দিকে মোড় নেয়।