দাদার দরবারে প্রসেনজিৎ-এর ধামাকা! গান, নাচ আর হাসি মজায় জমে উঠল রবিবারের বিশেষ পর্ব! দর্শকদের রায়ে বড় স্বস্তি! তবে এই সপ্তাহে রয়েছে বিশেষ শাস্তি?

গতকাল রিয়েলিটি শোয়ে (Reality Show) সবাইকেই চমকে দিয়ে ঘরে হাজির হন সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথম দিকে তিনি এসে সৌরভ গাঙ্গুলীর সাথে বেশ কিছুক্ষণ গল্প সারেন এবং নিজের নতুন ছবি সম্পর্কে সকলকে বিস্তারিত জানান। গল্পের মাঝেই তিনি সৌরভকে বলেন যে, প্রতিযোগী ও উপস্থিত সকলের সাথে তিনি একটি সুন্দর ছোট্ট মজা করতে চান।

পরিকল্পনা মতোই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রতিযোগীদের সামনে গিয়ে একটি বেশ বড় চমক দেন। তিনি জানান যে সৌরভ গাঙ্গুলী প্রতিযোগীদের উপর ভীষণ রেগে গেছেন এবং এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব চিরতরে ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিযোগীরা যদি নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা না চায়, তবে সৌরভ গাঙ্গুলী আর কখনোই এই মঞ্চে ফিরবেন না।

এই কথা শোনার পরই উপস্থিত প্রতিযোগীরা অত্যন্ত অনুতপ্ত হয় এবং ভুল স্বীকার করে ক্ষমা চাইতে শুরু করে। প্রতিযোগীদের এমন রূপ দেখে সৌরভ গাঙ্গুলী আর বেশি সময় লুকিয়ে না থেকে হাসিমুখে সকলের সামনে এসে হাজির হন। এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক এক করে সব প্রতিযোগীর সাথে আলাপ করে নেন এবং কে কার কত বড় অনুরাগী, তা সৌরভ গাঙ্গুলীও প্রসেনজিতের সামনে তুলে ধরেন।

এরপর মঞ্চে শুরু হয় অসাধারণ সব পারফরম্যান্স। দুর্নিবার ও ছিলাম মিলে তাঁদের নতুন গান পরিবেশন করে পরিবেশকে সুরেলা করে তোলেন। পাশাপাশি, সোনামণি ও মনামি তাঁদের চমৎকার নাচের মাধ্যমে উপস্থিত সকল দর্শকের মন জয় করে নেন। রাজবীর ও নন্দিনী একে অপরকে কতটা ভালোভাবে চেনে, তা দেখার জন্য তাঁদের নিয়ে একটি মিষ্টি ও মজাদার খেলাও খেলানো হয়।

সব মিলিয়ে হাসি, মজা ও আনন্দের মধ্য দিয়েই রবিবারের “দাদার দরবার”-এর পর্বটি দারুণভাবে শেষ হয়। আরও আনন্দের বিষয় হলো, কালকের পর্বে দর্শকমণ্ডলীর বিচারে কেউ বাদ পড়েনি এবং সব প্রতিযোগীরাই এ সপ্তাহের জন্য টিকে গেছে। এখন দেখার বিষয়, আগামী পর্বগুলিতে দর্শকদের জন্য নতুন কী চমক অপেক্ষা করছে।