গতকাল রিয়েলিটি শোয়ের (Reality Show) ঘরে পরবর্তী সপ্তাহের ক্যাপ্টেন নির্বাচনের জন্য আয়োজিত হয় এক বিশেষ প্রতিযোগিতা। এতদিন ধরে ঘরের কোনো ক্যাপ্টেন ছিল না, কারণ আগের একটি টাস্কে অনিয়ম হওয়ার ফলে পুরো বিষয়টি স্থগিত রয়ে গিয়েছিল। ঘরের এই শূন্যস্থান পূরণ করতেই আয়োজন করা হয় নতুন টাস্কের। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চারজন সদস্য সৃজলা, সোনামণি, নিরঞ্জন এবং রাজবীর।
খেলা শুরু হতেই চারজন প্রতিযোগীর মধ্যে শুরু হয় এক জোরদার ক্যাপ্টেন্সি লড়াই। প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে ম্যাচে টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান। তবে সময়ের সাথে সাথে এবং খেলার নিয়মরীতি মেনে একে একে মাঠ থেকে সরে যেতে বাধ্য হন রাজভীর, সৃজলা এবং সোনামণি। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে থাকেন নিরঞ্জন।
তবে খেলার মাঝে সৃষ্টি হয় এক চূড়ান্ত নাটকীয় মুহূর্ত। সঞ্চালক দুর্নিবারের সাথে নিরঞ্জনের মতের অমিল ও বচসা শুরু হয়। নিরঞ্জনের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে দুর্নিবার একপর্যায়ে মাঝপথেই সোনামণিকে বিজয়ী ও নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে দেন। কিন্তু এখানেই গল্পের শেষ ছিল না; সোনামণি ও নিরঞ্জনের যৌথ সিদ্ধান্ত এবং সঞ্চালকের কাছে বারবার অনুরোধ জানানোর পর দুর্নিবার আবারো খেলা শুরু করার অনুমতি দেন। সোনামণি ও নিরঞ্জনের মধ্যে পুনরায় লড়াই শুরু হয় এবং শেষ পর্যন্ত যোগ্য বিজয়ী হিসেবে নিরঞ্জনই অধিনায়কত্বের শিরোপা ছিনিয়ে নেন।
পুরো ঘটনাটির মধ্যে সবচেয়ে মজার এবং নজরকাড়া বিষয় ছিল সোনামণির প্রতিক্রিয়া। নিরঞ্জন জেতার পর সবচেয়ে বেশি খুশি হতে দেখা যায় সোনামণিকেই! প্রতিযোগী হওয়া সত্ত্বেও সোনামণির এই উদার মনোভাব ও আন্তরিক আনন্দ আজ দর্শকদের মন ছুঁয়ে গেছে। যদি সোনামণি মন থেকেই এটা করে থাকে, তবে আজকের এই দারুণ দিকটার জন্য ওর প্রাপ্য প্রশংসা পাওয়া উচিত।
আরও পড়ুনঃ রিয়েলিটি শোয়ে ফের কাদা ছোড়াছুড়ি! অনুষ্কার ভয়ংকর রূপ দেখে স্তম্ভিত ঘর! ক্যাপ্টেন্সি দাবিদারের লড়াইয়ে এবার রাজবীর! দীপেন্দু নাকি ঝিলাম? মাঝপথে থেমে যাবে কার যাত্রা?
এর আগে রাজভীরের সাথে লড়াই ও রেষারেষি করতে গিয়ে সোনামণিকে অনেক সমালোচনা ও দুর্নাম সহ্য করতে হয়েছিল। কিন্তু আজকের এই একটিমাত্র ম্যাচ ও তার খেলোয়াড়সুলভ মনোভাব তাকে দর্শকদের সামনে এক নতুন ও ইতিবাচক আলোয় তুলে ধরল। প্রতিযোগিতার মোড় কোন দিকে ঘোরে এবং ঘরে নিরঞ্জনের অধিনায়কত্ব কেমন জমে, তা দেখার জন্য এখন অপেক্ষা আগামী পর্বের।





