দীর্ঘদিন পর প্রিয়জনদের সান্নিধ্য, আবেগে ভাসল বিগ বস হাউস! ছেলেকে ভালোবাসায় ভরিয়ে দিলেন জিতুর মা! অবশেষে মৈনাকের দেখা পেলেন নিরঞ্জন!

গতকাল বিগ বসের (Big Boss) পর্বে শুরুতেই হাউসে প্রবেশ করেন জিতুর মা। তিনি ঘরে ঢুকেই সমস্ত প্রতিযোগীকে নিজের আপন করে নেন এবং সকলের মন জয় করে নেন। বিশেষ করে রাজবীরকে তিনি নিজের হাতে খাইয়ে দেন এবং অকৃত্রিম স্নেহ ও ভালোবাসায় ভরিয়ে তোলেন। এরপর ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে তিনি সৃজলার নাম ঘোষণা করেন।

এরপর বিগ বস হাউসে আসেন মনামীর মা। তিনি পুরো বাড়ি ঘুরে দেখেন এবং মেয়ের সহপ্রতিযোগীদের সাথে হাসি-ঠাট্টা ও খোলামেলা আড্ডায় মেতে ওঠেন। সবার মনের কথা শোনার পাশাপাশি সকলের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলেন। আর ক্যাপ্টেন্সির দাবিদার হিসেবে মনামীর মা বেছে নেন জিতুকে।

এরপর পর্বে প্রবেশ করেন নিরঞ্জনের এক অত্যন্ত কাছের বন্ধু। তিনি আসার পর সবার সাথে পরিচিত হন এবং নিরঞ্জনের সাথে খোলামেলা কথা বলেন। খেলায় কীভাবে টিকে থাকতে হবে এবং তাকে ঠিক কীভাবে খেলা পরিচালনা করতে হবে, সে বিষয়ে নিরঞ্জনকে দারুণ কিছু টিপস দেন তিনি। এছাড়া সৃজলার সাথে তাঁর পুরোনো পরিচয়ের বিষয়টিও তাঁদের কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে।

এরপর বিগ বসের ঘরে আসেন তনুশ্রীর মেয়ে মিমি। দীর্ঘ এত মাস পর নিজের মেয়েকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তনুশ্রী। আবেগে কান্নায় ভেঙে পড়েন এবং মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। এরপর ঘরের বাকি সবার সাথে মেয়ের পরিচয় করিয়ে দেন তিনি। বয়সে ছোট হলেও পরিপক্ব মেয়ের মতো মাকেও খেলায় টিকে থাকার সমস্ত কৌশল বুঝিয়ে দেয় মিমি কোন কাজটি করা উচিত, কোনটি দর্শক পছন্দ করছেন এবং কীভাবে খেলায় এগোতে হবে, তার প্রতিটি খুঁটিনাটি তিনি মাকে শিখিয়ে দেন।

সব মিলিয়ে গতকালের বিগ বস এপিসোডটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ, হৃদয়স্পর্শী এবং আনন্দদায়ক। প্রিয়জনদের আকস্মিক এই উপস্থিতি প্রতিযোগীদের যেমন মানসিক শক্তি জুগিয়েছে, তেমনই দর্শকদের জন্যও পুরো পর্বটি ছিল বেশ উপভোগ্য ও ভালোলাগার এক মুহূর্ত।